সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-চিন সীমান্তে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অ্যাডভান্সড ক্রুজ মিসাইল সিস্টেম মোতায়েন করায় ঘোরতর আতঙ্কে চিন৷ বৃহস্পতিবার চিনা প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বেজিং আশা করেছিল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় নয়াদিল্লি৷ কিন্তু সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় না রেখে উল্টোটাই করেছে নয়াদিল্লি, অভিযোগ বেজিংয়ের৷
সম্প্রতি ভারত-চিন সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন করার তোড়জোর শুরু করেছে ভারতীয় সেনা৷ ভারত ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়েছে, সীমান্তে সেনা ও অসামরিক পরিকাঠামো নির্মাণে দুই দেশ একে অপরকে সহায্য করবে৷ ভারত-চিন সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন করার মধ্যে দিয়েই এই পরিকাঠামো বিনিময় প্রক্রিয়া শুরু হতে চলেছে৷ এদিকে, এশিয়ার দুই বৃহত্তম পরমাণু বোমা সমৃদ্ধ দেশের মধ্যে ক্রমবর্ধমান মতানৈক্য আন্তর্জাতিক মহলকে আশঙ্কায় রেখেছে৷
চিনা প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ইউ কিয়ান জানিয়েছেন, দুই দেশেরই উচিত সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা করে চলা৷ কিন্তু ঘটনা হল, ১৯৬২ সাল থেকে ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ মেটেনি৷ চিন বারবার দাবি করে এসেছে, হিমালয়ের ইস্টার্ন সেক্টরে ৯০ হাজার স্কোয়্যার কিলোমিটার ভূ-খন্ড অবৈধ উপায়ে দখল করে রেখেছে নয়াদিল্লি৷ পাল্টা ভারতের দাবি, চিন বেআইনি উপায়ে ৩৮ হাজার স্কোয়্যার কিলোমিটার ভূ-খন্ড দখল করে রেখেছে৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার