সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী৷ একটি শান্তিপূর্ণ মিছিলে ফিদায়েঁ হামলায় মৃত অন্তত ৫০, আহত ২০০ জনেরও বেশি৷ আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, “শান্তিপূর্ণ মিছিল করে প্রতিবাদ জানানো আফগানিস্তানের মানুষের অধিকার৷ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সরকার সবরকম পদক্ষেপ করবে৷” ইসলামিক স্টেট জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে৷
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার কাবুলে সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রতিবাদ মিছিলে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় ৫০ জনের৷ বিস্ফোরণের তীব্রতায় অধিকাংশ মৃতদেহই বিকৃত হয়ে গিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মৃতদেহগুলি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে রয়েছে রাস্তার ধরে৷ কাবুল স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, কয়েক বিলিয়ন ডলারের একটি প্রস্তাবিত পাওয়ার ট্রান্সমিশন লাইনের রুট পরিবর্তনের দাবিতে আজ বিক্ষোভ দেখাচ্ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা৷ তখনই জোড়া বিস্ফোরণ ঘটায় বুরখা পরিহিত এক আইএস জঙ্গি৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার