স্টাফ রিপোর্টার: রাজ্য দ্রুত এগোচ্ছে৷ তাই ফ্রান্স বাংলায় তার লগ্নি আরও বাড়াতে চায়৷ শুক্রবার কলকাতায় সিআইআইয়ের এক আলোচনা চক্রে সাফ জানালেন ফ্রান্সের ভারতীয় রাষ্ট্রদূত আলেকজান্ডার জিয়েগলার৷ এদিন তিনি নবান্নে দেখা করেন শিল্পমন্ত্রী অমিত মিত্রর সঙ্গে৷ সেখানে অমিতবাবু তাঁকে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানান৷ শিল্প সংক্রান্ত বেশ কিছু বিষয়ে দু‘জনের আলোচনা হয়৷ আলেকজাণ্ডার বলেন, “শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনায় আমি খুশি৷ রাজ্যের শিল্প পরিস্থিতি ইতিবাচক৷”
তারপর একটি হোটেলে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ভারতে আট মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ফ্রান্স৷ এখন এই লগ্নির অঙ্ক হল ২৩ মিলিয়ন ইউরো৷ আগামিদিনে যে লগ্নি আসবে তার মধ্যে কিছুটা হবে বাংলাতেও৷” এই রাজ্যে যে একাধিক ফরাসি সংস্থা রয়েছে তারাও লগ্নি বাড়ানোর কথা ভাবছে৷ তা ছাড়া ফ্রান্সেও ভারতীয় বিনিয়োগ বেড়েছে৷ সেখানে মাত্র চার শতাংশ ছিল লগ্নি৷ সেটা বেড়ে হয়েছে প্রায় ১১ শতাংশ৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক করার কথা ছিল জানিয়ে আলেকজাণ্ডার বলেন, “আজ সময় হয়নি৷ শনিবার চেষ্টা করব কথা বলতে৷ বাংলায় ভাল কাজ হচ্ছে৷ মুখ্যমন্ত্রী খুব ডায়নামিক৷” ফ্রান্সে জঙ্গি হানা নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া উদ্বেগ যে তাঁদেরও ছুঁয়ে যাচ্ছে তা মেনে নিয়ে তিনি বলেন, “নিরাপত্তা আমাদের কাছে প্রথম ও প্রধান বিষয়৷ আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তা রক্ষার চেষ্টা করছি৷”
সর্বশেষ খবর
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?