সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছরের শিশুকে বিয়ে করার অপরাধে জেল হল ৬০ বছরের বৃদ্ধের৷ ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ঘোর প্রদেশে৷ নাবালিকাকে বিয়ে করার অপরাধে গত শুক্রবার মহম্মদ করিমকে গ্রেফতার করে আফগান পুলিশ৷
কিন্তু তাকে গ্রেফতার করা হলে করিম দাবি করে, ওই ছয় বছরের মেয়েটিকে তার বাবা-মা ঈশ্বরের নামে উৎসর্গ করে করিমের হাতে তুলে দেন৷ তাঁদের মতেই এই বিবাহ সম্পন্ন হয়েছিল বলে করিম দাবি করে৷
শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছুই জানতে পারেনি পুলিশ৷ শুধু তার অবস্থা দেখে বোঝা গিয়েছে খুবই ভয় পেয়েছে সে৷ প্রশ্ন করা হলে সে বারবার কেবল বলতে থাকে, “আমি ওই লোকটাকে খুব ভয় পাই৷”
মেয়েদের বাল্যবিবাহ আফগানিস্তানে একটি বড় সমস্যা৷ গত কয়েকদিন আগেই স্বামী এবং তার পরিবারের অত্যাচারের ফলস্বরূপ ১৪ বছরের এক অন্তঃসত্ত্বা কিশোরী ঘোর প্রদেশেই আগুনে পুড়ে মারা গিয়েছে৷ এই ঘটনার পর থেকেই সচেতনতা বাড়িয়েছে আফগান প্রশাসন৷
বর্তমানে ওই ছয় বছরের মাসুম আনওয়ারি মহিলা সুরক্ষা সেলের তত্বাবধানে রয়েছে৷
সর্বশেষ খবর
-
সত্যিই খুনের নেপথ্যে রবীন্দ্রনাথ! ধনেখালিতে একই পরিবার তিনজনের মৃত্যু রহস্য ফাঁস! কী বলছে পুলিশ
-
এবার সরকারি লজেই কম খরচে থাকা-খাওয়া-সুরক্ষা! তারাপীঠ অগ্নিকাণ্ডের পর বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
-
বন্যা বিধ্বস্ত নেপালের জন্য কনসার্টের উদ্যোগ, কী ভাবনা ‘টক্সিক’ গায়ক বিশালের?
-
অপুষ্টিতেই মালদহ মেডিক্যালে ৮৯টি শিশুর মৃত্যু! হাসপাতাল ঘুরল বিশেষজ্ঞ দল
-
চারদিন ধরে খোঁজ নেই, নেপালে কী অবস্থায় রয়েছেন শুভ্রাংশুর স্ত্রী? মুকুল রায়ের বাড়িতে ঋতব্রতরা