সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল! জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বুধবার স্পষ্ট জানিয়ে দিল, কাশ্মীরে অশান্তির পিছনে লস্কর জঙ্গিদের প্রত্যক্ষ মদত রয়েছে৷ ভূ-স্বর্গে অশান্তি জিইয়ে রাখতে লস্কর প্রচুর অস্ত্র সরবরাহ ও টাকা বিনিয়োগ করছে৷
এনআইএ-র আইজি সঞ্জীব কুমার বিশ্বাস আজ বলেছেন, “কাশ্মীর উপত্যকাকে অশান্ত করছে লস্কর জঙ্গিরা৷ তাদের পিছনে মদত রয়েছে পাক সেনার৷” আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি৷ তিনি আরও জানিয়েছেন, পাক সেনা কর্তারা সাধারণ পোশাকে লস্কর জঙ্গি ঘাঁটিগুলিতে যাচ্ছে৷ লস্কর জঙ্গিরা তাদের মেজর সাহেব না ক্যাপ্টেন বলে ডাকে৷
এদিনের বৈঠকে এনআইএ-র তরফে ধৃত লস্কর জঙ্গি বাহাদুর আলির স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করা হয়৷ গত ২৫ জুলাই আলিকে গ্রেফতার করে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষাবাহিনী৷ জেরার মুখে আলি স্বীকার করেছে, জামাত-উদ-দাওয়া ও লস্কর তাকে নিয়োগ করেছিল৷ তাকে তিন দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিভিন্ন জঙ্গি ক্যাম্পে৷ আলি স্বীকার করেছে, পাকিস্তানে বহু লস্কর ক্যাম্পে অন্তত ৩০-৫০ জন করে অস্ত্রশস্ত্র চালনায় দক্ষ জঙ্গি অপেক্ষা করছে ভারতে হামলা চালানোর জন্য৷ আফগানিস্তান-সহ বিভিন্ন দেশে তাদের প্রশিক্ষণ হয়৷ পাক সেনা কর্তারা মাঝেমধ্যেই জঙ্গি ঘাঁটিতে আসেন বলে স্বীকার করেছে আলি৷
আলির স্বীকারোক্তি পেয়েই পাক হাই কমিশনারকে সমন পাঠিয়েছে ভারত৷ ‘ক্রস বর্ডার টেররিজম’-এ অভিযুক্ত পাকিস্তান যে জঙ্গিদের মদত দিচ্ছে, তার অকাট্য প্রমাণ পেশ করেছে ভারত৷ আবদুল বসিতকে চিঠি লিখে ধৃত জঙ্গি আলির স্বীকারোক্তি জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
এবার রাষ্ট্রসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?
-
ইরান যুদ্ধে মধ্যস্থতার ‘দাম’, আমেরিকার থেকে ১০ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য চাইল পাকিস্তান
-
প্রাণের বাইকই কাড়ল প্রাণ! গতির বলি কলকাতার রাইডার দেবাহুতি
-
নামেই মেডিক্যাল কলেজ, এখনও ভুগছে রেফার রোগে
-
‘পড়াশোনা করে নম্বর বাড়াতে পারি, আন্দোলনে কেন যাব?’ মুখ খুললেন নিটে দ্বিতীয় স্থানাধিকারী