সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেসের পেমা খানডু৷ রবিবার রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি৷ ৩৭ বছরের পেমা এখন দেশের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী৷ গতকালই তাঁকে সর্বসম্মতভাবে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে৷ নাবাম টুকি মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর খানডু বিধানসভায় আস্থাভোটে জয়ী হন৷
গতবছরের ডিসেম্বর থেকেই নাবাম টুকি মুখ্যমন্ত্রীর পদ ফিরে পাওয়ার জন্য ঘরে-বাইরে লড়াই চালিয়ে আসছিলেন৷ দলেরই কিছু বিধায়ক বিধানসভার বিশেষ অধিবেশনে তাঁকে ক্ষমতাচ্যুত করে বিজেপির সমর্থনে বিদ্রোহী কংগ্রেস নেতা কালিখো পালকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন৷ গত বুধবার সুপ্রিম কোর্টের রায়ে ফের মুখ্যমন্ত্রীর পদ ফিরে পান নাবাম টুকি৷ শীর্ষ আদালত বলে, তৎকলীন রাজ্যপাল জে পি রাজখোয়া এই ব্যাপারে ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছেন৷ বর্তমানে রাজাখোয়া অসুস্থ থাকায় অরুণাচলে অস্থায়ী রাজ্যপালের দায়িত্বভার সামলাচ্ছেন তথাগত রায়৷ তিনি শনিবার বিধানসভায় আস্থা ভোট নেওয়ার নির্দেশ দেন৷ টুকি এর জন্য আরও দশদিন সময় চেয়েছিলেন, কিন্তু রাজ্যপাল তা মঞ্জুর করেননি৷
৩৭ বছরের পেমা খানডু অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী দোরজি খানডুর পুত্র৷ কংগ্রেস নেতা দোরজি ২০১১ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান৷ নবাম টুকি মন্ত্রিসভাতেও ছিলেন পেমা খানডু৷ তাৎপর্যপূর্ণভাবে ৬০ আসনের বিধানসভায় টুকির বিদ্রোহী ২১ কংগ্রেস বিধায়ক সহ ৪৫ জন বিধায়কই পেমা খানডুকে সমর্থন করেছেন৷ তার মধ্যে বিদ্রোহী নেতা কালিখো পলও আছেন৷ বিধানসভায় কংগ্রেসের ক্ষমতা এখন বেড়ে হল ৫৮৷
সর্বশেষ খবর
-
‘ওঁরা গরু জবাই করত যা আমার জন্য অধর্ম’, কানাডা থাকাকালীন ‘তিক্ত’ অভিজ্ঞতা ভাগ নিরামিষাশী মাধবনের
-
অসুর ও সিংহের কাঁধে পা রেখেই কেন দাঁড়ান দেবী দুর্গা? শাস্ত্রীয় মতে রয়েছে গভীর ব্যাখ্যা
-
মহালয়ার ইডেন মহোৎসবে ‘ট্রিবিউট টু মা ট্যুর’, মঞ্চ মাতাবেন শ্রেয়া, শান থেকে শানু
-
সন্ধক লবণকে হার্টের বন্ধু ভাবছেন? এই ভুলেই ঘটতে পারে বিপদ
-
‘আমার বিশ্বাস শর্মিষ্ঠারা…’, নেপালের বিপর্যয়ে স্ত্রীর নিখোঁজ হওয়া নিয়ে ফের মুখ খুললেন মুকুলপুত্র শুভ্রাংশু?