সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জট কাটল না মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষার৷ ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজন করার জন্য রাজ্যগুলির তরফে যে আবেদন জানানো হয়েছিল, বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টকে ‘বিভ্রান্তিকর’ এবং ‘বিরক্তিকর’ আখ্যা দিলেও শেষ পর্যন্ত অভিন্ন মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আস্থা রাখল শীর্ষ আদালত৷
প্রসঙ্গত, চলতি বছরে এই অভিন্ন মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অর্ডিন্যান্স বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যগুলি৷ কিন্তু সেই আর্জি বাতিল করেই অভিন্ন জয়েন্টের অর্ডিন্যান্স বহাল রাখল সুপ্রিম কোর্ট৷
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অভিন্ন মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে দেশের মেধা তালিকা প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল৷ সেই ভিত্তিতেই রাজ্যগুলিকে আঞ্চলিক মেডিক্যাল জয়েন্ট পরীক্ষার আয়োজন করতে বাধা দেওয়া হয়৷ আর তার জন্যই কেন্দ্রের তরফে অর্ডিন্যান্স জারি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল৷ কিন্তু এই অভিন্ন জয়েন্ট পরীক্ষা নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয় ছাত্র-ছাত্রীদের মধ্যে৷ পরীক্ষা বিষয়েও সঠিকভাবে বুঝে উঠতে পারছিলেন না পরীক্ষার্থীরা৷ পাশাপাশি, বেশ কয়েকটি রাজ্যে আঞ্চলিক প্রক্রিয়ার মাধ্যমে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছিল৷ তাই এই পরীক্ষা পদ্ধতির বিরোধিতা করেছিল রাজ্যগুলি৷
সর্বশেষ খবর
-
বিতর্কের আগুন থেমেও থামছে না! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধক্যের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী