‘মিরর মিরর অন দ্য ওয়াল, হু ইজ দ্য ফেয়ারেস্ট অফ দেম অল?’, স্নো হোয়াইট গল্পে আয়নাকে রোজ প্রশ্ন করতেন রানি, আয়নার উত্তর ছিল, ইউ মাই কুইন! তবে সেই আয়না তো আর অঙ্কিতাকে চিনত না, যদি চিনত তাহলে নিশ্চিত বলত, বিশ্বের সবচেয়ে সুন্দরী সে! এখানে রানি নেই, আছে এক টুকরো বাঁচার স্বপ্নের অঙ্গীকার! নিষ্পাপ প্রাণের সমস্ত না পাওয়াকে ভুলে গিয়ে নিজের মনে, নিজের মতো করে বলে চলা, আমিই সুন্দর, আমিই তো সব! অটিজমের সঙ্গে লড়াই করা অঙ্কিতা দত্তের মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে রয়েছে সাহস, লড়াই আর এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। সমাজের কটাক্ষ, অবহেলা আর কাছের মানুষদের দূরে সরে যাওয়া—কিছুই মেয়ের জন্য চন্দ্রিমা রুমা দত্তের লড়াই থামাতে পারেনি। গান, আঁকা, সাজগোজ থেকে শুরু করে জীবনের ছোট ছোট কাজ—সবকিছুতেই মেয়ের পাশে থেকে তাঁকে আত্মনির্ভর করে তুলছেন এই মা। মা দুর্গার কাছে তাঁর একটাই প্রার্থনা, দীর্ঘ জীবন যেন পান, যাতে শেষদিন পর্যন্ত নিজের অঙ্কিতাকে আগলে রাখতে পারেন।
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
কুমোরটুলি টু ক্যারোলিনা, ‘আলাপনে’র দুর্গাপুজো ঘিরে আমেরিকায় বাংলার মাটির গন্ধ
-
অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিক বানাচ্ছেন বাঙালি পরিচালক, ‘পুকি বাবা’র ভূমিকায় কে?
-
পাম্প থেকে হোটেল! কীভাবে জমি দুর্নীতি? সুমিত ঘনিষ্ঠ অমিতকে নিয়ে শালবনীতে তদন্তে সিআইডি
-
রাতের আকাশে ওটা কী! ফিরল ৫০ বছর আগের ইউএফও রহস্য, তেহরানে তুমুল চাঞ্চল্য
-
উত্তরপ্রদেশে স্কুলের ভিতর পড়ুয়াদের সামনেই শিক্ষিকাকে গুলি করে খুন! তারপর…