অভিনয়ের পাশাপাশি বিতর্কের কারণেও শিরোনামে থাকেন জিতু কমল। ‘বিগ বস’-এ তাঁর ওয়াইল্ড কার্ড এন্ট্রি। আসন্ন ছবি ‘এরাও মানুষ’-এ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ফের জুটি বাঁধছেন অভিনেতা।
পুজোর সময় মুক্তি পাবে, প্রাথমিক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীকালে হল পাওয়া নিয়ে জটিলতার সম্মুখীন হয়েছে এই ছবি। দিন কয়েক আগে একটি ধারাবাহিকে অভিনয়ের সময় মনোমালিন্য হয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন অভিনেত্রী। তাঁর চরিত্রে অভিনয় শুরু করেন শিরিন পাল। শিরিনের সঙ্গেও মতবিরোধ হয় জিতুর।
আরও ভিডিও
ইন্ডাস্ট্রিতে তাঁর অবস্থান, শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন, প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের সঙ্গে বন্ধুত্ব, যাবতীয় বিষয়ে মুখ খুললেন জিতু, সংবাদ প্রতিদিন ডট ইনের সাক্ষাৎকারে।
সর্বশেষ খবর
-
সিপিএম বলত ‘ভণ্ড’, মার্ক্স-লেনিন নিয়ে শুভেন্দুর সমালোচনায় শতরূপের ‘ঢাল’ সেই বিবেকানন্দই!
-
পাঁচতারা হোটেলে থেকে উদ্ধার পাইলটের নিথর দেহ! দিল্লির বসন্ত কুঞ্জে ঘনাচ্ছে রহস্য
-
পদ্মায় আকাল! চাহিদা মেটাতে বাংলাদেশে যাচ্ছে মোদির রাজ্যের টন টন ইলিশ
-
দিনমজুরি করেই টেনেটুনে চলে সংসার, লটারি কেটেই কোটি টাকার মালিক প্রভাত!
-
জেলের খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ কমপক্ষে ১৭ বন্দি, চিকিৎসায় মেডিক্যাল টিম