রাত পোহালেই প্রথম দফা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। জানেন কী এবার কতগুলো দল প্রথম দফার ভোটে লড়ছে? শুনলে অবাক হবেন। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, আইএসএফ–এমনই গোটা কয়েক দলের কথাই আমরা জানি। কিন্তু এমনও অনেক দল আছে, যাদের নাম এই ভোট এলেই জানা যায়। বাকি সারা বছর আর শোনা যায় না। রাজ্যে তাদের কোনও রাজনৈতিক কর্মকাণ্ডও থাকে না। শুধু হাতে গোনা কয়েকটি ভোট পায়।
এই বিষয়ে আরও খবর
আগামিকাল প্রথম দফার ভোটে (West Bengal Assembly Election 2026) ছোট-বড় মিলিয়ে মোট ৫৫টা দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মূল দলগুলো ছাড়া রয়েছে বিএসপি, আমরা বাঙালি, ভারতীয় ন্যায়-অধিকার রক্ষা পার্টি, রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির মতো দল। বিএসপি প্রথম দফায় এবার লড়ছে ৬৪টি আসনে। আমরা বাঙালি ২৮টিতে। কামতাপুরি পিপলস পার্টি (ইউনাইটেড)১২টিতে, জাতীয় উন্নয়ন পার্টি ৬টি, এআইএমআইএম ৯টি, উত্তরবঙ্গ পিপলস পার্টি, আম্বেদকরাইট পার্টি অফ ইন্ডিয়া, ভারতীয় লোকমততাবাদী পার্টি, রাষ্ট্রীয় আম জনসেবা পার্টি, গন্ডোয়ানা প্রজাতন্ত্র পার্টি লড়ছে ৫টি করে আসনে।
সিপিআইএমএল, রাষ্ট্রীয় সেকুলার মজলিশ, গণ সুরক্ষা পার্টি ৪টি করে আসনে প্রার্থী দিয়েছে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশানাল লিগের মতো দলগুলো তিনটি করে। আর ঝাড়খণ্ড গণতান্ত্রিক বিপ্লবী মোর্চা, বহুজন মুক্তি পার্টি দুটি আসনে লড়ছে।
এসডিপিআই, ভারতীয় রাষ্ট্রীয় দল, জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি, পশ্চিমবঙ্গ সমাজবাদী পার্টি, প্রজাশক্তি পার্টি সমদর্শী, বিকাশ ইন্ডিয়া, মেরা ভারত মহান পার্টি, অল ইন্ডিয়া মজলিশ-ই-ইনকিলাব-ই-মিন্নাত, মপথ কংগ্রেস অফ ইন্ডিয়া, জামাত-ই-সিরাতুন মুস্তাকিম, গুরুচাঁদ সেনা দল, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, ভূমিপুত্র ইউনাইটেড, ভারতীয় মানবাধিকার, ইন্ডিয়ান ন্যাশানাল সোশালিস্টিক অ্যাকশন ফোর্সেস, পার্টি ফর ডেমোক্র্যাটিক সোশালিজম, জনসংঘ পার্টি, কামতাপুর পিপল, স্বরাজ ইন্ডিয়া, সোশালিস্ট পার্টি (ইন্ডিয়া), অখিল ভারতীয় গোর্খা লিগ, ইন্ডিয়ান ইউনিটি সেন্টার, পিপলস পার্টি অফ ইন্ডিয়ার মতো দলগুলো একটা করে আসনে (ডেমাক্র্যাটিক) লড়াই করছে। তবে সবচেয়ে বেশি প্রার্থী লড়ছেন ইটাহার কেন্দ্রে। ১৫ জন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
নিবেদিত






