Advertisement
Advertisement
Abhishek Manu Singvi

নিজের দল নিয়ে বিশেষ ‘আশা’ নেই, বঙ্গ ভোটে কংগ্রেস সাংসদ সিংভি এগিয়ে রাখছেন ‘শরিক’ তৃণমূলকে

রাজ্যে বসে তৃণমূল সরকারকে বাপ-বাপান্ত করছেন অধীর চৌধুরীরা। অথচ সেই কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাই রাজ্যে তৃণমূলের জয়ের স্বপ্ন দেখেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২১:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২১:৪৮

options
link
নিজের দল নিয়ে বিশেষ ‘আশা’ নেই, বঙ্গ ভোটে কংগ্রেস সাংসদ সিংভি এগিয়ে রাখছেন ‘শরিক’ তৃণমূলকে zoom
রাজ্যে তৃণমূললকে এগিয়ে রাখছেন সিংভি। ফাইল ছবি।

কোনওরকম জোট নয়। ২০ বছর বাদে বঙ্গে বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করছে কংগ্রেস। রাজ্যে বসে তৃণমূল সরকারকে বাপ-বাপান্ত করছেন অধীর চৌধুরীরা। অথচ সেই কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাই রাজ্যে তৃণমূলের জয়ের স্বপ্ন দেখেছেন। শুধু তাই নয়, অভিষেক মনু সিংভির মতো প্রথম সারির নেতা দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিচ্ছেন, বিজেপির পরাজয়টাই যেন তাঁদের মূল উদ্দেশ্য। তাতে যদি ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল জেতে তাহলে ক্ষতি নেই।

বঙ্গের বিধানসভা ভোট নিয়ে এক সাক্ষাৎকারে দিল্লিতে বসে সিংভি সাফ বলে দিচ্ছেন, ‘আমি স্পষ্টই বলছি, পশ্চিমবঙ্গে চমৎকার কিছু করার জায়গায় কংগ্রেস নেই। কংগ্রেস পশ্চিমবঙ্গে জিতবে, একথা মানি না আমি। তবে আগের চেয়ে আমাদের ফলাফল ভালো হবে। সেটা জোট করে হোক বা না করে। আমি সেটা বলার জায়গায় নেই।”

Advertisement

তবে বাংলায় যে তৃণমূল জয়ী হবে, সেটা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন সিংভি। তিনি বলছেন, “বাংলায় ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ সহযোগী, যাদের সঙ্গে জাতীয় স্তরে জোট রয়েছে কংগ্রেসের, তাদের জয় নিশ্চিত।” তাঁর কথায়, বিজেপি যে বাংলায় এসে এত হইহল্লা করছে, গতবার বার বার ২১৫-২২০ বলছিলেন অমিত শাহ। সবাই ভেবেছিল ২০০-র বেশি আসন পাবে। আসলে ওরা ন্যারেটিভ তৈরিতে বিশেষজ্ঞ। কিন্তু শেষ বিজেপির হার নিশ্চিত।”

সিংভির ওই মন্তব্য যে রাজ্যের উৎসাহী কংগ্রেস কর্মীদের হতাশ করবে, তাতে সন্দেহ নেই। এ প্রসঙ্গে প্রদেশ নেতৃত্বের বক্তব্য, “এটা ওঁর ব্যক্তিগত মতামত। তবে এভাবে রাজ্য নেতাদের সঙ্গে কথা না বলে বাংলার ভোট নিয়ে দিল্লির কোনও নেতার কথা বলা উচিত নয়।” তৃণমূল অবশ্য এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছেন। দলের বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ বলছেন, “বাংলায় যে তৃণমূল কংগ্রেস জিতবে না, সেটা সকলেই জানে। এতে নতুন কিছু নেই।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.