Advertisement
Advertisement
West Bengal Assembly Election

খাবারে বিষক্রিয়া! ভোট ডিউটিতে আসা ২৪ জওয়ান অসুস্থ, উদ্বেগ কোচবিহারে

ভোটের এক সপ্তাহ আগে কোচবিহারে উদ্বেগ। কোচবিহারে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন ২৪ জন জওয়ান। হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন। প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, 'ফুড পয়জনিং'-এর জেরেই এই বিপত্তি।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৫:৪২

link
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৫:৪২

options
link
খাবারে বিষক্রিয়া! ভোট ডিউটিতে আসা ২৪ জওয়ান অসুস্থ, উদ্বেগ কোচবিহারে zoom
কোচবিহারে হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জওয়ান। ছবি: বিশ্বদীপ সাহা।

আগামী সপ্তাহের বৃহস্পতিবার প্রথম দফার ভোট (West Bengal Assembly Election) রাজ্যে। উত্তরবঙ্গের সব জেলার মধ্যে কোচবিহারেও নির্বাচন প্রথম দফাতেই। ঠিক এক সপ্তাহ আগে কোচবিহারেই জওয়ানদের অসুস্থতা ঘিরে আতঙ্ক। একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন ২৪ জন জওয়ান। হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন।

প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, ‘ফুড পয়জনিং’ জেরেই এই বিপত্তি। ঠিক কোন খাবার থেকে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। জওয়ানরা যে পানীয় জল বা খাবার খেয়েছিলেন, তার মান পরীক্ষা করা হতে পারে। 

সূত্রের খবর, কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার তলিগুড়ি হাইস্কুলে আচমকাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন ২৪ জন আইটিবিপি জওয়ান। সূত্রের খবর, বুধবার দুপুরে খাওয়ার পর থেকেই পেটে ব্যথা ও বমি শুরু হয় অনেকের। মুহুর্তেই বেশ কয়েকজন জওয়ান অসুস্থ হয়ে পড়েন। ঘটনা জানাজানি হতেই দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। অসুস্থ ২৪ জন জওয়ানকেই তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর ১০ জন জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৪ জন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, ‘ফুড পয়জনিং’-এর জেরেই এই বিপত্তি।

Advertisement

ঠিক কোন খাবার থেকে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। জওয়ানরা যে পানীয় জল বা খাবার খেয়েছিলেন, তার মান পরীক্ষা করা হতে পারে। নির্বাচনের (West Bengal Assembly Election) ঠিক আগে একসঙ্গে এতজন জওয়ানের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের অন্দরে উদ্বেগ বাড়ছে। তবে জওয়ানদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.