Advertisement
Advertisement
West Bengal Assembly Election

প্রথম দফার ভোটে বাংলায় ২,৪০৭ কোম্পানি বাহিনী, নিরাপত্তার চাদরে মুড়ছে মুর্শিদাবাদ

আগামী ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার বিধানসভা ভোট। এবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এবার ভোটের সময় নজরদারি ও নিরাপত্তার দায়িত্বে থাকবে। সেই কথা আগেই জানানো হয়েছে কমিশনের তরফে। বাংলায় অনেক আগে থেকেই চলে এসেছে জলপাইরঙা পোশাকের বাহিনী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩৭

options
link
প্রথম দফার ভোটে বাংলায় ২,৪০৭ কোম্পানি বাহিনী, নিরাপত্তার চাদরে মুড়ছে মুর্শিদাবাদ zoom
রাজ্যে ২০ জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী

আগামী ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার বিধানসভা ভোট (West Bengal Assembly Election)। এবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এবার ভোটের সময় নজরদারি ও নিরাপত্তার দায়িত্বে থাকবে। সেই কথা আগেই জানানো হয়েছে কমিশনের তরফে। বাংলায় অনেক আগে থেকেই চলে এসেছে জলপাইরঙা পোশাকের বাহিনী। বিভিন্ন জায়গায় রুটমার্চও চলছে। প্রথম দফায় কোন জেলায় কত সংখ্যায় বাহিনী মোতায়েন হবে? সেই তথ্য জানিয়ে দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এরপরেই পূর্ব মেদিনীপুর।

রাজ্যে প্রথম দফায় উত্তরবঙ্গের আট জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভোট। এছাড়াও মুর্শিদাবাদ, পশ্চিমের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভোট হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতেও প্রথম দফায় ভোট। রাজনৈতিক দলগুলির প্রচারও চলছে জরকদমে। কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তথ্য দিয়েছে। তাতে দেখা গিয়েছে, মুর্শিদাবাদে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় মোতায়েন হচ্ছে। প্রথম দফায় মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।

Advertisement
West Bengal Assembly Election: 2,407 company central forces in Bengal for first phase of voting
ফাইল ছবি

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুর্শিদাবাদে মোট ৩১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি ও জঙ্গিপুরে ৭৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। সাম্প্রতিক কয়েক বছরে মুর্শিদাবাদে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। ওয়াকফ আন্দোলন ঘিরে রক্তপাত দেখেছে এই জেলা। এনআরসি ইস্যুতে হিংসার আগুনে পুড়েছে জেলার বিভিন্ন এলাকা। সেজন্যই এবার বিপুল সংখ্যায় বাহিনী নিরাপত্তার জন্য থাকছে বলে মত ওয়াকিবহাল মহলের। দ্বিতীয় স্থানেই রয়েছে পূর্ব মেদিনীপুর। ওই জেলায় ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ভোটের বিচারে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, এই জেলারই নজরে থাকা কেন্দ্র নন্দীগ্রাম। ওই কেন্দ্রে প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

নির্বাচন কমিশন উত্তর দিনাজপুর জেলাকে পুলিশ জেলা হিসেবে দুটি ভাগে ভাগ করেছে। ইসলামপুরে ৬১ কোম্পানি ও রায়গঞ্জে ৭১ কোম্পানি বাহিনী মোতাতেন থাকবে। শিলিগুড়ি ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ৪৪ কোম্পানি ও ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ৬১, ২১ ও ৯২ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি বাহিনী মোতায়েন হবে বলে খবর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.