Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘নিজেদের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি’, রেজিনগর থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ অভিষেকের

নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই গদ্দারি করেছেন হুমায়ুন কবীর। রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মানুষকে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আবেদন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিধানসভা ভোটের প্রচারের জোর লড়াই চলছে বাংলাজুড়ে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৪:৫৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৪:৫৯

options
link
‘নিজেদের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি’, রেজিনগর থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ অভিষেকের zoom
রেজিনগর থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ অভিষেকের।

নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই গদ্দারি করেছেন হুমায়ুন কবীর। রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মানুষকে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আবেদন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিধানসভা ভোটের প্রচারের জোর লড়াই চলছে বাংলাজুড়ে। হুমায়ুন কবীর নিজের দল তৈরি করে ১৮২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন। সংখ্যালঘু ভোট বাংলায় এবার বিভাজন হবে, এমনই মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ। কিন্তু দিন কয়েক আগে হুমায়ুন কবীরের একটি ভিডিও প্রকাশ হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভোটের হাওয়া হুমায়ুনের বিপরীতে বইতে পারে, এমন কথাও বলছে ওয়াকিবহাল মহল।

আজ, শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মাটি থেকেই হুমায়ুনকে কড়া বার্তা দিলেন তিনি। অভিষেক এদিন বলেন, “নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই হুমায়ুন গদ্দারি করেছে। ভাবাবেগ নিয়ে খেলছে।” ওই ভিডিওর প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক। তাঁর কথায়, “হুমায়ুন কবীরের ভিডিও সত্য না মিথ্যা, সেটা তদন্ত প্রমাণ করবে।” তারপরেই অভিষেকের প্রশ্ন তাহলে কেন হুমায়ুনের নিজেদের লোকজন পাশ থেকে সরে যাচ্ছে? ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই আম জনতা পার্টির নেতারা হুমায়ুন কবীরের পাশ থেকে সরে যাচ্ছেন। আহ্বায়করা পদত্যাগ করছেন। শুধু তাই নয়, আসাউদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে জোট হয়েছিল হুমায়ুনের দলের। হুমায়ুনের ওই বক্তব্যের পর সেই জোটও ভেঙে বেরিয়ে গিয়েছে মিম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ভাগ করাতে বিজেপির সঙ্গে হুমায়ুনের হাজার কোটি টাকার ডিল হয়েছে! হুমায়ুনের একটি ভিডিওতে সেই বক্তব্য প্রকাশ পেয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এদিকে সেই ভিডিওয়ে ফেক, তৃণমূলের কারসাজি বলে পালটা অভিযোগ করেছেন হুমায়ুন। এদিন অভিষেক বলেন, “হুমায়ুন কবীরের ভিডিও সত্য না মিথ্যা, সেটা তদন্ত প্রমাণ করবে। তাঁর দলের লোকজন পদ ছাড়ছেন।নিজেদের লোককে বোঝাতে পারছেন না, সংবাদ মাধ্যমকে জানাচ্ছে ওটা এআই নিজের পকেটে টাকা ঢোকানোর জন্য এই টাকা ঢোকানো হয়েছে। বাঙালি ছেড়ে কথা বলবে না হুমায়ুনবাবু।”

অভিষেকের সঙ্গে হুমায়ুন তৃণমূলে থাকাকালীন দেখা করেছিলেন। এদিন সেই বক্তব্যও মানুষের কাছে প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুমায়ুন অভিষেককে বলেছিলেন, “আমি বাবরি মসজিস করব না, ইট পাতব, আবার সরিয়ে দেব।” সেসময় অভিষেক বলেছিলেন, “ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করে না। বাবরি মসজিদ করতে হলে রাজনীতি থেকে অবসর নিয়ে কর।” মুর্শিদাবাদের মানুষদের উদ্দেশ্যে অভিষেকের আবেদন, “তৃণমূল সরকার তৈরির ক্ষেত্রে এই মাটির মায়েদের-ভাইদের অগ্রনী ভূমিকা নিতে হবে। এই মাটিতে যদি তৃণমূল দুর্বল হয়, তাহলে সব থেকে বেশি ক্ষতি আপনাদের।” এই জেলায় তৃণমূলকে ২২টি আসনেই জেতানোর জন্য আবেদন করেছেন অভিষেক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.