শনিবার তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করবে বিজেপি। দুপুর ১২টা নাগাদ নিউটাউনের পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই কর্মসূচির জন্য আজ, শুক্রবার রাতেই কলকাতায় আসছেন শাহ। কর্মসূচির পর দিল্লি ফিরে যাবেন বলেই খবর।
এই বিষয়ে আরও খবর
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, রাতে অমিত শাহের বিমান কলকাতার মাটি ছোঁবে। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। তারপর শাহ পাঁচতারা হোটেলে চলে যাবেন। সেখানে রাত কাটাবেন। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক।
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে চলছে বিজেপি। যা বিজেপি চার্জশিট নাম দিয়েছে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশা, কর্মস্থানের অভাব, প্রশাসনিক দুর্বলতা-সহ একাধিক অভিযোগ তুলতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন -সহ একাধিক ইস্যুকেও ‘চার্জশিটে’ রাখা হচ্ছে বলে খবর বিজেপি সূত্রে। মূলত এই ‘চার্জশিট’ পেশ করতেই অমিত শাহের ঝটিকা সফর।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, রাতে অমিত শাহের বিমান কলকাতার মাটি ছোঁবে। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari)। তারপর শাহ পাঁচতারা হোটেলে চলে যাবেন। রাতে সেখানেই থাকবেন। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক।
আগামিকাল শনিবার ‘চার্জশিট’ পেশের পর এপ্রিল মাসের ২ বা ৩ তারিখ ইস্তেহার বা সংকল্পপত্র প্রকাশ করতে পারে বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা, আগে রাজ্যের বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে চার্জশিট পেশ করা হবে। সেই সমস্যা সমাধানের জন্য ইস্তেহারে বিভিন্ন সুরাহার পথ ‘বাতলাবে’ বিজেপি। তবে ইস্তেহার প্রকাশের সময় অমিত শাহ থাকবেন না, বলেই জানা যাচ্ছে। কোনও কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে আসার চেষ্টার করা হচ্ছে।
প্রসঙ্গত, রাজ্যের ২৯৪টি আসনে বিধানসভা ভিত্তিক ‘চার্জশিট’ ইতিমধ্যেই পেশ করেছে বিজেপি। প্রত্যেকটি বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে বিজেপি। তা পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে। এবার অমিত শাহের হাত ধরে রাজ্যভিত্তিক ‘চার্জশিট’ প্রকাশ করতে চলেছে বিজেপি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের
নিবেদিত






