Advertisement
Advertisement
Lovely Maitra

হাজার গ্রাম সোনা, দামি গাড়ি, দেখে নিন করোনাকালে স্নাতক লাভলী মৈত্রের সম্পত্তির পরিমাণ

সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য বিধানসভা ভোটের লড়াইয়ে নেমেছেন জনপ্রিয় অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ২২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ২২:৪২

options
link
হাজার গ্রাম সোনা, দামি গাড়ি, দেখে নিন করোনাকালে স্নাতক লাভলী মৈত্রের সম্পত্তির পরিমাণ zoom
Advertisement

তারকা এবং রাজনীতিবিদ। জোড়া কেরিয়ারে সাফল্যে ধনসম্পদ একেবারে ফুলেফেঁপে উঠছে! সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র (Lovely Maitra) টেলিপর্দার জনপ্রিয় তারকা। ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকে লাভলী তাঁর স্নেহধন্য। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ থেকে তাঁকে প্রার্থী করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর প্রত্যাশা বজায় রেখে জিতে আসেন লাভলী। ছাব্বিশেও তাঁকেই ভরসা করেছে শাসকদল। সদ্য মনোনয়ন পেশ করেছেন লাভলী ওরফে অরুন্ধতী মৈত্র। নির্বাচনী হলফনামায় তাঁর সম্পত্তির খতিয়ান দেখে চোখ কপালে ওঠার মতো। একনজরে দেখে নেওয়া যাক, কত সম্পত্তির মালকিন লাভলী।

সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক। করোনাকালে অর্থাৎ ২০২০ সালে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক হন। লাভলীর সম্পত্তির মধ্যে সবচেয়ে চমকপ্রদ তাঁর গয়নার ভাণ্ডার। মোট ১০০০ গ্রাম গয়নার মালকিন লাভলী, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৩৫ হাজার টাকা।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক। করোনাকালে অর্থাৎ ২০২০ সালে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক হন। লাভলীর সম্পত্তির মধ্যে সবচেয়ে চমকপ্রদ তাঁর গয়নার ভাণ্ডার। মোট ১০০০ গ্রাম গয়নার মালকিন লাভলী, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৩৫ হাজার টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৯০ হাজার টাকা। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চয়ের পরিমাণ ৫৮ লক্ষ ৮০ হাজার ৪৬১ টাকা। এছাড়া মিউচুয়াল ফান্ড, শেয়ার-সহ লাভলীর বিনিয়োগের অঙ্ক ৪৯ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া তাঁর মোট ঋণের পরিমাণ ৫০ লক্ষ টাকা। এসইউভি গাড়ি চড়েন ছোটপর্দার নায়িকা। তার দাম ২৫ লক্ষ ১৮ হাজার ৬৪ টাকা। সবমিলিয়ে লাভলীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬৯ লক্ষ ৩৮ হাজার ৫২৫ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর স্থাবর সম্পত্তি বলতে প্রায় কিছুই নেই। নিজের বাড়ি, কৃষিজমি বা অকৃষিজ জমি, বাণিজ্যিক ভবন কিছুই নেই। একই ব্যাপার তাঁর স্বামী সৌম্য রায়ের ক্ষেত্রেও। কোনও স্থাবর সম্পত্তি নেই। তিনি একজন পুলিশ আধিকারিক। তবে সৌম্যবাবুর অস্থাবর সম্পত্তির পরিমাণ কম নয়। হাতে নগদ ২০ হাজার টাকা। ব্যাঙ্কে জমা রয়েছে ৫৪ লক্ষ ৬৫ হাজার ১৮২ টাকা। এলআইসি, মিউচুয়াল ফান্ডে প্রায় ২৩ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে সৌম্য রায়ের। তাঁর কাছে গয়না রয়েছে ৫০০ গ্রাম, যার বাজারমূল্য ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা। গাড়ি বা ঋণ নেই। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ১৮২ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.