পুরশুড়া বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতাকে অপহরণ করে মারধর! দলীয় কার্যালয়ে ঢুকিয়ে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।বিজেপির প্রার্থীকে না মেনে নির্দল প্রার্থী হওয়ায় তাঁকে মারধর করেছে বিজেপি প্রার্থী বিমান ঘোষের দলবল। এমনটাই অভিযোগ হরপ্রসাদ বাগের। অন্যদিকে, গোটা ঘটনায় বিজেপিকে কটাক্ষ করে কমিশনকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। একজন প্রার্থীকে মারধরের ঘটনায় কমিশন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ শাসকদলের।
এই বিষয়ে আরও খবর
পুরশুড়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হরপ্রসাদ বাগ। তিনি আরামবাগ বিজেপির সহ-সভাপতি ছিলেন। পুরশুড়া কেন্দ্রে বিমান ঘোষকে ফের বিজেপি প্রার্থী করায় ক্ষোভ ছড়ায় দলের অন্দরে। ভূমিপুত্র প্রার্থীর দাবিতে সরব হন স্থানীয় নেতা-কর্মীদের একাংশ।
তারপরই দলের পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দেন হরপ্রসাদ। তাঁর দাবি, আরামবাগ বিজেপি পার্টি অফিসের কাছে নিজের কাজে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বিজেপির কর্মী-সমর্থকরা তাঁকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করেন। পরে রক্তাক্ত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন। হরপ্রসাদ বলেন, “বাঁশ দিয়ে মেরে মাথা ফাঁটিয়ে দেওয়া হয়েছে। বিজেপি পার্টি অফিসে বন্দি করে রাখা হয়। পরে আমি নিজেই হাসপাতালে আসি। বিমান ঘোষের নেতৃত্বে সুমন তিওয়ারি-সহ বিজেপি কর্মীরা তুলে নিয়ে গিয়ে মারধর করেছে।” অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা সুমন তিওয়ারি বলেন, “আমরা কেন মারব? নির্দল প্রার্থী বিজেপির পার্টি অফিসে গিয়েছিলেন কেন? অন্য কোথাও মার খেয়ে পয়সা নিয়ে আমার নাম বলেছে।”
গোটা বিষয়টিকে কটাক্ষ করে কমিশনকে বিঁধেছে তৃণমূল। পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি বলেন, “বিজেপির কী ব্যাপার আমি বলতে পারব না। শুনেছি একজন নির্দল প্রার্থীকে মারধর করা হয়েছে। একজন প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হল। কমিশন কী করছে? নির্বাচন কমিশনকে বলছি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।” ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে এবার মানতে হবে এই শর্ত, কেন বিরাট বদলের পথে বিসিসিআই?
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও
-
টার্গেট নন্দীগ্রামে তৃণমূলের সংখ্যালঘু ভোট! প্রথম প্রার্থী ঘোষণা করে প্রচারে কংগ্রেস
-
‘হিন্দি চিনি ভাই ভাই’ বলেই নেহরুর পিঠে ‘ছুরি’! মোদির সঙ্গে হাত মিলিয়ে ফের রঙ বদলাবেন জিনপিং?
-
বামেরা বলত ‘ভণ্ড’, মার্ক্স-লেনিন নিয়ে শুভেন্দুর সমালোচনায় শতরূপের ‘ঢাল’ সেই বিবেকানন্দই!
নিবেদিত






