Advertisement
Advertisement
Bengal Election 2026

‘শক্তিরূপেণ…’ ফের শাড়ির পাড়ে বার্তা অভয়ার মা’র, স্মৃতিকে পাশে নিয়ে মনোনয়ন পেশ

অভয়ার মা'র সঙ্গে মিছিলে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও বিজেপি নেতা বিপ্লব দেব। এদিন মিছিলে ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৪২

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৪২

options
link
‘শক্তিরূপেণ…’ ফের শাড়ির পাড়ে বার্তা অভয়ার মা’র, স্মৃতিকে পাশে নিয়ে মনোনয়ন পেশ zoom
শাড়ির পাড়ে ফের বার্তা অভয়ার মা'র।
Advertisement

‘মেরুদণ্ড বিক্রি নেই’-এর পর ‘শক্তিরূপেণ সংস্থিতা’। ফের শাড়ির পাড়ে বার্তা অভয়ার মা রত্না দেবনাথের (Ratna Debnath)। বৃহস্পতিবার ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন জমা দেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রত্নার মনোনয়ন পেশের আগে জিটি রোডে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি এবং বিজেপি নেতা বিপ্লব দেব। মিছিলে ওঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।  

বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ও তৃণমূল সরকারকে রাজ্য থেকে উৎখাতের বার্তা দিয়েছেন অভয়ার মা। মনোনয়ন জমা দেওয়ার জন্য ৯ তারিখকে বেছে নিয়েছেন তিনি। এর কারণও জানিয়েছেন রত্না দেবনাথ। তিনি জানান, এমন এক ৯ তারিখেই তাঁর সন্তান তাঁর কোলে এসেছিল। আবার এমনই এক ৯ তারিখে সেই সন্তানকে তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তাই মনোনয়ন পেশের জন্য ৯ তারিখটিকেই বেছে নিয়েছেন তিনি। এদিন পানিহাটির বিজেপি প্রার্থির সমর্থনে স্মৃতি ইরানি বলেন, “এই মা শুধুমাত্র বিজেপির প্রার্থী নন, তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলার প্রতীক। তাঁর নেতৃত্বে বাংলা সুবিচার পাবে।” স্মৃতির বক্তব্য চলাকালীন কেঁদে ফেলেন অভয়ার মা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মনোনয়ন জমা দেওয়ার আগে রত্না বলেন, “আমার যন্ত্রণা কাউকে বোঝানো সম্ভব নয়। পানিহাটির মানুষকে একটাই কথা বলতে চাই, আমি জিতলে আপনারা জিতবেন। আপনাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটাই আমি বিধানসভায় গিয়ে বলব। নারী নিরাপত্তা নিয়ে কাজ করব। কোনও মহিলা যাতে আর অত্যাচারিত না হন সেই চেষ্টা করব।”

এর আগে শাড়ির পাড়ে ‘মেরুদণ্ড বিক্রি নেই’ লিখে প্রচার করেছিলেন বিজেপি প্রার্থী রত্না। তাঁর এই প্রচার কৌশল নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছিল। ওয়াকিবহাল মহলের মতে, পানিহাটিতে জয় পাওয়ার লক্ষ্যে আর জি করের আবেগকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। সেই কারণে অভিনব প্রচারের কৌশল নেওয়া হয়েছে। এবার ‘শক্তিরূপেণ সংস্থিতা’ লেখা শাড়ি পরে মনোনয়ন পেশ অভয়ার মা’র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.