ভোট (WB Assembly Election 2026) দেবেন তৃণমূলকে। এ কথা বলায় মহিলাকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। মারধর করা হয়েছে মহিলার স্বামাীকেও। রেহাই পায়নি দম্পতির নাবালিকা কন্যাও। তাকে চড় মারার অভিযোগ উঠছে। ঘটনায় উত্তপ্ত পাণ্ডবেশ্বর। বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
এই বিষয়ে আরও খবর
ঘটনার সূত্রপাত্র শুক্রবার সকালে। বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে প্রচারে বেরন একদল বিজেপির কর্মীরা। সেই দলে ছিলেন স্থানীয় বিজেপি নেতা প্রহ্লাদ শাহ। পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া এলাকার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে পদ্মফুল চিহ্নে ভোট আবেদন করেন বিজেপির নেতারা। তবে মহিলা পষ্ট জানান, তিনি তৃণমূলকে ভোট দেবেন।
অভিযোগ, এই কথা শুনে রেগে যান প্রহ্লাদ। শ্রাবণী চক্রবর্তী ও তাঁর ছোট মেয়ের গালে সজোরে চড় মারা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেন মহিলার স্বামী। অভিযোগ তাঁকেও বেধড়ক মারধর করে প্রহ্লাদ ও তাঁর দলবল। এই ঘটনার পর স্থানীয় থানায় বিজেপি নেতা প্রহ্লাদ শাহর বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ জানায় ওই পরিবার। শ্রাবণী চক্রবর্তীর লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। গতকাল রাতেই অভিযুক্ত বিজেপি নেতা প্রহ্লাদ শাহকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এইস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন সাধারণ মানুষের উপর হাত তুলছে।” অন্যদিকে, বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলছে। গোটা ঘটনায় আতঙ্কিত চক্রবর্তী পরিবার।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের
নিবেদিত






