হলদিয়ায় দাঁড়িয়ে ভবানীপুর জেতার হুঙ্কার! মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্রে পদ্ম ফুটবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বললেন, “পাঁচ বছর আগের নন্দীগ্রামে বিজেপি জিতেছে। এবার ভবানীপুরে জিতবে।” (যদিও নন্দীগ্রামে গণনার সময় লোডশেডিং। মামলা এখনও হাই কোর্টে বিচারাধীন। তৃণমূল দাবি করে, লোড শেডিংয় করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।)
এই বিষয়ে আরও খবর
রাজ্যে নির্বাচন (West Bengal Assembly Election) ঘোষণার পর দ্বিতীয়বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী মোদি। হলদিয়ায় শুভেন্দু-সহ অন্যান্য প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি। সেই সভা থেকেই তাঁর দাবি, বিজেপি এবার বাংলায় ক্ষমতা দখল করবে। বাংলার মানুষের উৎসাহ সেই আভাস দিচ্ছে। তারপরই মোদি বলেন, “পাঁচবছর আগে নন্দীগ্রামে এই পরিবর্তন শুরু হয়েছিল। এবার তা ভবানীপুরে হবে।”
উল্লেখ্য, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকে এবারে নির্বাচনে (West Bengal Assembly Election) লড়াই করছেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়েছেন তিনি। কিন্তু কতটা সুবিধা করতে পারছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। তৃণমূল চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিল, ক্ষমতা থাকলে শুধুমাত্র ভবানীপুর থেকেই লড়ুক শুভেন্দু। তা হয়নি।
এদিকে রাজ্যজুড়ে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আসন সামলাচ্ছেন ফিরহাদ, অরূপরা। গতকাল বৃহস্পতিবার তৃণমূলনেত্রীর মনোনয়ন মিছিলে জনজোয়ারে ভাসে কলকাতা। পায়ে হেঁটে মিছিল করে মনোনয়ন দেওয়ার পর তাঁর অপেক্ষায় থাকা আমজনতার উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। বলেন, “আমি ভবানীপুরেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমরাই সরকার গড়ব। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আসনে বিজেপি কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘হিংস্র আলিয়াকেই পছন্দ’, দীপিকা চক্ষুশূল হলেও রণবীরপত্নীকে তৈলমর্দন ‘অ্যানিম্যাল’ সন্দীপ রেড্ডি ভাঙ্গার!
-
‘ট্রাম্প না থাকলে সম্ভবই হত না’, আমেরিকায় বিশ্বকাপ বিতর্ক নিয়ে আজব সাফাই ফিফা প্রেসিডেন্টের
-
রাস্তায় সরকারি বাস বাড়ানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে সুভাষ চক্রবর্তীকে মনে করলেন অর্জুন
-
এখনই সরাসরি যোগ নয়, কংগ্রেসের সঙ্গে সর্বস্তরে জোট চান মমতা
-
মমতা সঙ্গী হলে ‘হাত’ ছাড়বে বাম, প্রভাব পড়বে ইন্ডিয়া জোটেও
নিবেদিত






