Advertisement
Advertisement
Bengal Election 2026

‘মাথা’য় সিপিএম! বিজেপি সমর্থক কেশশিল্পীর হাতে সযত্নে কাস্তে-হাতুড়ি ফুটল বামকর্মীর চুলে

আসন্ন বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের বামপন্থী প্রার্থীদের সমর্থনে নজর কাড়তেই এই অভিনব উদ্যোগ, জানাচ্ছেন সিপিএম কর্মী।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ২০:১৮

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ২০:১৮

options
link
‘মাথা’য় সিপিএম! বিজেপি সমর্থক কেশশিল্পীর হাতে সযত্নে কাস্তে-হাতুড়ি ফুটল বামকর্মীর চুলে zoom
প্রচারে চমক! গোবরডাঙার সিপিএম কর্মীর চুলে সযত্নে কাস্তে-হাতুড়ি-তারা এঁকে দিলেন বিজেপি সমর্থক। নিজস্ব ছবি

দেওয়াল নয়, এবার প্রচারের ক্যানভাস মাথার চুল! উত্তর ২৪ পরগনার গোবরডাঙার মেদিয়া এলাকায় দেখা গেল এমনই ছবি। উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দার চুলে ছাঁটে জবরদস্ত বামপন্থা! চুল ছেঁটে তাতে লেখা হয়েছে সিপিএম। আর চুলে লাল রং করে কাস্তে, হাতুড়ি, তারা প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। তাও আবার সযত্নে বাম-সমর্থকের চুলে এসব করেছেন ‘রামভক্ত’ এক কেশশিল্পী! বঙ্গভোটের (Bengal Election 2026) আবহে এই ছবি আপাতভাবে রাম-বাম আঁতাঁত মনে হতেই পারে। সে হোক, তবে সিপিএম কর্মী আর বিজেপি সমর্থক মিলেমিশে যা করেছেন, তা সত্যিই চমকপ্রদ।

বিধানসভা ভোটের মুখে গোবরডাঙার সবজি বিক্রেতা গোপাল মালাকারের চুলের ছাঁট এখন ভাইরাল। তাই নিয়ে তুমুল চর্চা চলছে জেলার অন্দরেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপাল মালাকার এলাকায় ‘ভুবন’ নামেই বেশি পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বামপন্থী রাজনীতির সমর্থক। এবার সেই সমর্থনই ফুটে উঠেছে মাথার চুলে। সেলুনে গিয়ে চুল কেটে রং করে ফুটিয়ে তুলেছেন সিপিএমের প্রতীক। চমকপ্রদভাবে এই বিশেষ হেয়ারস্টাইল করে দিয়েছেন তাঁর এক পরিচিত ব্যক্তি, যিনি আবার বিজেপি সমর্থক। প্রতিদিনের কাজের ফাঁকেই নিজের চুলকে সামনে রেখে এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছেন ভুবন, মানুষের কাছেও জানাচ্ছেন ভোটের আবেদন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
চুলের ছাঁটে কাস্তে-হাতুড়ি-তারা! গোবরডাঙায় ভাইরাল সিপিএম সমর্থক। নিজস্ব ছবি

শুধু চুলের ছাঁট নিয়েই নয়। সিপিএমের হয়ে দেওয়াল লিখনের কাজেও যুক্ত রয়েছেন তিনি। আপাতত শুধু দেওয়াল হোয়াইট ওয়াশ করছেন, যাতে সুন্দর করে সেখানে বামপ্রার্থীর নাম লেখা যায়। এই প্রচার শুধু নিজের এলাকার জন্য নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে (Bengal Election 2026) গোটা রাজ্যের বামপন্থী প্রার্থীদের সমর্থনে নজর কাড়তেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন ভুবন। আগে অটো চালাতে গিয়ে সময় পেশাগত বাধ্যতায় তৃণমূলের পতাকা ধরতে হয়েছিল তাঁকে। তবে বর্তমানে সেই কাজ ছেড়ে তিনি আবার নিজের রাজনৈতিক বিশ্বাসেই ফিরে এসেছেন।

ভুবন বলেন, “আমি শ্রমজীবী মানুষ। ছোটবেলা থেকেই বামপন্থীদের ভালোবাসি। কলেজে পড়ার সময় এসএফআই করতাম। আমার বিশ্বাস, শ্রমিক শ্রেণির মানুষের জন্য বামপন্থী সরকারই একমাত্র সঠিক পথ। তাই ভালোবাসা থেকেই এসব কাজ করা।” স্থানীয়দের একাংশের মতে, এমন প্রচার সচরাচর দেখা যায় না। কেউ একে সৃজনশীলতা, কেউ রাজনৈতিক আবেগের বহিঃপ্রকাশ বলছেন। তবে নজর কাড়তে যে সফল হয়েছেন ভুবন, তা মানছেন সকলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.