Advertisement
Advertisement
Agnimitra Paul

একাধিক মামলা, কোটি টাকার ফ্ল্যাট-সোনা, কত সম্পত্তির মালিক অগ্নিমিত্রা পল?

মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল ৫১ হাজার ৫০০ টাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ২৩:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ২৩:০৬

options
link
একাধিক মামলা, কোটি টাকার ফ্ল্যাট-সোনা, কত সম্পত্তির মালিক অগ্নিমিত্রা পল? zoom
মোট কত সম্পত্তির মালিক অগ্নিমিত্রা পল?

রাজনৈতিক ব্যক্তিত্বদের অ্যাকাউন্টের খোঁজ পেতে চান সকলেই। কিন্তু চাইলেই তো আর হদিশ পাওয়া সম্ভব নয়। এই সুযোগ মেলে শুধুমাত্র নির্বাচনের সময়। কারণ, প্রার্থী হলে নেতা-নেত্রীরা মনোনয়ন পেশ করেন, আর সেখানেই থাকে যাবতীয় হিসেব-নিকেশ। চলুন সেই হলফনামা অনুযায়ী জেনে নেওয়া যাক কত পরিমাণ সম্পত্তির মালিক আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)।  

হলফনামা অনুযায়ী, ফ্যাশন ডিজাইনে ডিপ্লোমা পাশ করেছেন অগ্নিমিত্রা পল। ২০২৪-২৫ অর্থবর্ষে আয় ২ লক্ষ ১৯ হাজার ৫৬০ টাকা। মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল ৫১ হাজার ৫০০ টাকা। অগ্নিমিত্রার রয়েছে মোট ৯ টি অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট রয়েছে। আইডিবিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ৬ লক্ষ ৬৮ হাজার ৯৭১ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কে ফিক্সড করা রয়েছে ১২ লক্ষ টাকা। ক্যানিং স্ট্রিটের কানাড়া ব্যাঙ্কের শাখায় রয়েছে ২০ হাজার ৮৫২ টাকা। শরৎ বোস রোডের এইচডিএফসি ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ৭১ হাজার ৭১৩ টাকা। ক্যামাক স্ট্রিটের এইচডিএফসি ব্যাঙ্কে রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৯১০ টাকা। পার্ক স্ট্রিটের আইডিবিআই ব্যাঙ্কে রয়েছে ৭ হাজার ৬০৯ টাকা। স্টেট ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ১৪৭ টাকা। গুরুদাস রোডের আইসিআইসিআই ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ৫২ হাজার ১৫২ টাকা। ভোটের খরচ বাবদ ব্যাঙ্কে রয়েছে ২৫ হাজার টাকা।

Advertisement

অগ্নিমিত্রা পলের গোল্ড বন্ড রয়েছে ২ লক্ষ ৮৯ হাজার ৩০০। মিউচুয়াল ফান্ডে রয়েছে ৮৯ লক্ষ ১৩ হাজার ৮৮০ টাকা। ইনভেস্টমেন্ট ও শেয়ার রয়েছে ৩ হাজার ৬০০ টাকার। জীবনবিমা রয়েছে ২ লক্ষ ৮৬ হাজার ৮২৮ টাকার। পিপিএফে রয়েছে ১৪ লক্ষ ৮৭ হাজার ২২০ টাকার। হলফনামা অনুযায়ী অগ্নিমিত্রা পল ৮৩০ গ্রাম সোনার মালিক। যার বাজার দর ১ কোটি ১১ লক্ষ ৮৩ হাজার ৬১৯ টাকা। অর্থাৎ তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫৬ লক্ষ ৯১ হাজার ৩০১ টাকা। বিজেপি প্রার্থীর একটি মাত্র ফ্ল্যাট রয়েছে। যার দাম ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। তাঁর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় মামলা রয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.