Advertisement
Advertisement
West Bengal Assembly Election

প্রথম দফার ভোটে দু’হাজারেরও বেশি কুইক রেসপন্স টিম, মুর্শিদাবাদে বাড়তি নজর কমিশনের

কমিশন জানিয়েছে, কিউআরটি টিমের জন্য থাকবে বিশেষ গাড়ি। যেখানে রাজ্য পুলিশের একজন করে এসআই কিংবা এএসআই পদমর্যাদার পুলিশকর্মী। থাকবেন চার থেকে ছ'জন করে কেন্দ্রীয় বাহিনী। কোনও কোনও ক্ষেত্রে জওয়ানের সংখ্যা বাড়তেও পারে। তবে এলাকা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ২০:২৯

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ২০:২৯

options
link
প্রথম দফার ভোটে দু’হাজারেরও বেশি কুইক রেসপন্স টিম, মুর্শিদাবাদে বাড়তি নজর কমিশনের zoom
ফাইল ছবি।

রাজ্যে প্রথম ভোটের বাকি আর হাতে গোনা তিনদিন। ২৩ তারিখ মোট ১৫২ আসনে ভোট। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে এবার ভোটের ময়দানে থাকছে কমিশনের ‘কুইক রেসপন্স টিম’। যে কোনও অশান্তি এবং অভিযোগ পেলেই দ্রুত পৌঁছে যাবে এই টিম। কোন জেলায় কত এই টিম থাকবে আজ, রবিবার কমিশনের তরফে সেই হিসাব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য থাকছে মোট ২,১৯৩টি ‘কুইক রেসপন্স টিম’। সবথেকে বেশি থাকবে মুর্শিদাবাদ জেলায়। এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর।

প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য থাকছে মোট ২,১৯৩টি ‘কুইক রেসপন্স টিম’। সবথেকে বেশি থাকবে মুর্শিদাবাদ জেলায়। এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর।

আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি বিধানসভায় ভোট রয়েছে। ভোট হবে জঙ্গলমহলের একাধিক আসনে। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতেও ভোট রয়েছে। প্রথম দফায় কোথায় কত বাহিনী থাকবে সেই হিসাব কমিশন দিয়েছে। সেই হিসাব অনুযায়ী, সবথেকে বেশি কিউআরটি টিম মোতায়েন হবে মুর্শিদাবাদ জেলা। থাকবে ২৮৮টি। এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় ২৫৩টি টিম থাকব। পশ্চিম মেদিনীপুরে থাকবে ২৪৮টি টিম। এরপরেই রয়েছে বাঁকুড়া, বীরভুম, মালদহ, পুরুলিয়া, কোচবিহার এবং আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে। কমিশনের তথ্য অনুযায়ী, এই জেলাগুলিতে যথাক্রমে ১৮০টি, ১৬১টি, ১৫৭টি, ১৩৯টি, ১৩৩টি এবং ১১৩টি টিম মোতায়েন থাকবে ভোটের দিন। বাকি জেলাগুলিতে ১০০ এর নিচে মোতায়েন থাকছে কিউআরটি টিম।

Advertisement

কমিশন জানিয়েছে, কিউআরটি টিমের জন্য থাকবে বিশেষ গাড়ি। যেখানে রাজ্য পুলিশের একজন করে এসআই কিংবা এএসআই পদমর্যাদার পুলিশকর্মী। থাকবেন চার থেকে ছ’জন করে কেন্দ্রীয় বাহিনী। কোনও কোনও ক্ষেত্রে জওয়ানের সংখ্যা বাড়তেও পারে। তবে এলাকা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে অনেক ক্ষেত্রেই কিউআরটি টিমকে নিয়ে অভিযোগ আসে। ঠিক মতো ব্যবহার করা হয়না বলে অভিযোগ তোলেন বিরোধীরা। প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনকে। এই পরিস্থিতিতে প্রত্যেকটি ‘কুইক রেসপন্স টিমে’র গাড়িতে থাকবে ক্যামেরা। গাড়িতে থাকবে বুথের মানচিত্র। কোনও অশান্তি কিংবা বুথ দখলের অভিযোগ আসা মাত্রই যাতে সেই বুথ দ্রুত কিউআরটি টিম পৌঁছতে পারে সেজন্যেই এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, নিয়মিত সেক্টর অফিস এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ থাকবে এই কিউআরটি টিমের। 

অন্যদিকে এবারের নির্বাচনে নজরদারিতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে কমিশন। মাইক্রো অবজার্ভারদের সঙ্গে থাকছে বডি ক্যামেরা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সঙ্গেও থাকবে এই ক্যামেরা, যাতে প্রতিটি মুহূর্তের ছবি কমিশন পায়। শুধু তাই নয়, বিধানসভা এলাকার সমস্ত সরকারি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছে কমিশন। কোথাও কোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.