Advertisement
Advertisement
Bengal Election 2026

স্ট্রংরুমে ‘কারচুপি’, প্রতিবাদে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান বিক্ষোভে কুণাল-শশী

ভিতরে কী কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে তা জানাতে হবে বলেই দাবি দুই তৃণমূল প্রার্থীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ২০:২০

options
link
স্ট্রংরুমে ‘কারচুপি’, প্রতিবাদে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান বিক্ষোভে কুণাল-শশী zoom
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে কুণাল-শশী। ছবি: ব্রতীন কুণ্ডু

দলীয় কর্মীদের স্ট্রংরুমের সামনে থেকে সরিয়ে দিয়ে ভিতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান বিক্ষোভে কুণাল ঘোষ ও শশী পাঁজা। ভিতরে কী কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে তা জানাতে হবে বলেই দাবি দুই তৃণমূল প্রার্থীর।

Shashi Panja and Kunal Ghosh stages sit in protest outside strong room
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সন্দেহজনক গতিবিধি। ছবি: ব্রতীন কুণ্ডু

দ্বিতীয় দফায় বাংলায় ভোটাভুটি ছিল গত বুধবার। ভোটগ্রহণ পর্ব শেষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে রাখা হয়েছে ইভিএম। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “সাড়ে তিনটে পর্যন্ত স্ট্রংরুমে সামনে দলীয় কর্মী-সমর্থকরা ছিলেন। তাঁদের বিকেলের দিকে সরিয়ে দেওয়া হয়। মাঝে আচমকা ই-মেল পাঠিয়ে জানানো হয় বিকেল চারটের সময় ফের খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিজ্ঞেস করি, তোমরা আছো? তাঁরা জানান, চলে গিয়েছেন। তখন আমরা দু’জনে দৌড়ে আসি। এখন আমাদের ঢুকতে দিচ্ছে না। নিমন্ত্রণ করছেন বিজেপিকে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
TMC leader staged sit in protest in front of Khudiram Anushilam Kendra
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে তৃণমূল নেতৃত্ব। ছবি: ব্রতীন কুণ্ডু

তৃণমূলের দুই প্রার্থীর অভিযোগ, “লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাচ্ছে ভিতরে কাজ হচ্ছে। হাতে হাতে ব্যালট ঘুরছে ভিতরে। অথচ সিইও বলছেন, ভিতরে কিছু হচ্ছে না। যদি পোস্টাল ব্যালটের কাজই হয়। তবে সেগুলি কোথা থেকে এল?” কুণালের প্রশ্ন, “আমাদের ই-মেল করা হলে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না?” শশী পাঁজাও বলেন, “স্ট্রংরুম অত্যন্ত স্পর্শকাতর। তা খুললে অবশ্যই প্রতিটি রাজনৈতিক দলকে জানাতে হবে। কেন জানানো হল না?”

এই ঘটনার ঠিক কয়েকঘণ্টা আগেই কর্মী ও রাজ্যবাসীর উদ্দেশে ভিডিওবার্তা দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রংরুম থেকে ভোটগণনা কেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময় কোনও কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। স্ট্রংরুম পাহারা দেওয়ার কথাও বলেন মমতা। সেই আশঙ্কা প্রকাশের পরই কমিশনের বিরুদ্ধে স্ট্রংরুমে সন্দেহজনক গতিবিধির অভিযোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে প্রতিবাদে সরব কুণাল ও শশীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.