Advertisement
Advertisement
Mamata Banerjee

৫ বিধানসভা ছুঁয়ে শেষলগ্নে প্রচার, কলকাতার বুকে জনসুনামিতে শুরু মমতার মিছিল

সুকান্ত সেতু থেকে শুরু হয়েছে মিছিল। শেষ হবে গোপালনগরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ২০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ২০:৩৫

options
link
৫ বিধানসভা ছুঁয়ে শেষলগ্নে প্রচার, কলকাতার বুকে জনসুনামিতে শুরু মমতার মিছিল zoom
সোমবার, কলকাতায় মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়।

বুধবার বঙ্গে দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election 2026)। ফলে আজ অর্থাৎ সোমবার বিকেলই শেষ প্রচার। শেষলগ্নে ৫ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিকেলে সুকান্ত সেতু থেকে শুরু হয়েছে তৃণমূলের মেগা মিছিল। মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশে রয়েছেন দলের সাংসদ, বিধায়ক-সহ হাজার হাজার কর্মী-সমর্থক। মিছিলে কার্যত জনসমুদ্র। 

West Bengal Assembly Election 2026: Mamata Banerjee joins a rally in Kolkata with massive crowd
কলকাতার বুকে জনসুনামিতে শুরু মমতার মিছিল

ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে মহামিছিল শেষ হওয়ার কথা। এই মিছিলে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি হাঁটছেন টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ খানরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন যাদবপুরের সুকান্ত সেতু থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে মহামিছিল শেষ হওয়ার কথা। এই মিছিলে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি হাঁটছেন টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ খানরা। রয়েছেন স্থানীয় নেতানেত্রীরাও। একাধিক বিধানসভা কেন্দ্র ছুঁয়ে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে মহামিছিল শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নির্বাচনী প্রচারে রাজ্যজুড়ে প্রচার করেছেন তৃণমূলনেত্রী। নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে ২৯৪ টি কেন্দ্রেই নজর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রথমদিকে প্রথম দফার আসনগুলোতেই জোর কদমে প্রচার করেছেন। ভবানীপুর সামলানোর দায়িত্ব দিয়েছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের উপর। এবার নিজের-সহ কলকাতার ও পার্শ্ববর্তী কেন্দ্রগুলিতে নজর দিয়েছেন তিনি। শেষলগ্নে নিজের গড়ে রোড শোয়ে দলনেত্রী। আর সেখানেই মানুষের ঢল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.