Advertisement
Advertisement
Mamata Banerjee

‘টোটালটাই অমিত শাহ করিয়েছে’, মোথাবাড়ি এসআইআর তাণ্ডবে একযোগে কমিশন-বিজেপিকে বিঁধলেন মমতা

"বাংলার নির্বাচন বানচাল করে রাষ্ট্রপতি শাসন করানোর জন্য বিজেপি এটা করিয়েছি। আমার প্রতি বিশ্বাস থাকলে কারও কথায় ফাঁদে পা দেবেন না"। মালদহের মোথাবাড়িকাণ্ডে বিজেপির চক্রান্তের অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৩:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৩:১৮

options
link
‘টোটালটাই অমিত শাহ করিয়েছে’, মোথাবাড়ি এসআইআর তাণ্ডবে একযোগে কমিশন-বিজেপিকে বিঁধলেন মমতা zoom
সাগরদিঘিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

মালদহের মোথাবাড়িকাণ্ডে বিজেপির চক্রান্তের অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। “টোটালটাই অমিত শাহ (Amit Shah) করিয়েছি। পুরোটা বিজেপির গেম প্ল্যান। ”  সাগরদিঘির জনসভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার। অমিত শাহের ইস্তফা দাবি করে এদিন মঞ্চ থেকে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। রাজ্যের আইনশৃঙ্খলা ভঙ্গের জন্য নির্বাচন কমিশনের উপরই দায় চাপিয়েছেন মমতা। 

মালদহের মোথাবাড়িতে রাতভর তাণ্ডব। ঘণ্টার পর ঘণ্টা বিডিও অফিসে বন্দি করে রাখা হয়েছিল বিচারপতিদের। যে ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে রাজ্যের মুখ্যসচিব, ডিজি-সহ শোকজ করা হয় মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকেও। মোথাবাড়িকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। কালিয়াচকের এত বড় কাণ্ড! ‘কেউ কিছু জানায়ানি’ বলে অভিযোগ করেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশন এখানে রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে। আমাকে কেউ খবর দেয়নি। নতুন মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে। তিনি আমার সঙ্গে কথা বলেন না। রাতে একজন সাংবাদিকের কাছ থেকে আমি খবর পেলাম।”

Advertisement

মমতা আরও বলেন, “মানুষের ক্ষোভ থাকতেই পারে। বিজেপি টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, রাস্তা অবরোধ করাল, জাজদের ঘেরাও করাল। আমার প্রতি বিশ্বাস থাকলে কারও কথায় ফাঁদে পা দেবেন না। এটা বিজেপির গেম প্ল্যান।”

প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে হাজরায় যখন শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক তখনই সাগরদিঘির সভা থেকে সোজাসুজি শাহকে টার্গেট করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, মোথাবাড়িতে “টোটালটাই অমিত শাহ করিয়েছে। পুরোটা অমিত শাহের চক্রান্ত।”  অমিত শাহের ইস্তফা দাবি তুলে এদিন সুর চড়ান তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্য সামলানো এত সহজ না। আমার হাতে আইন নেই এখন। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। যাঁরা এতদিন প্রশাসনিক দায়িত্ব সামলেছেন, তাঁদের তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। নিজেদের লোক বসিয়ে পরিস্থিতি সামলাতে পারেনি। বিচারপতিদের নিরাপত্তা দিতে পারেনি। এমন অপদার্থ নির্বাচন কমিশন আমি জীবনে দেখিনি।” তিনি আরও বলেন, “নতুন ডিজি, সিএস আপনারা করেছেন, সিপি, এসপি আপনারা নিয়োগ করেছেন। আমার খারাপ লাগছে তাঁদের আজ শোকজ করা হল। কোথাকার কী জিওগ্রাফি, ডোমোগ্রাফি তাঁরা জানবে কী করে। এখন সব দোষ আমাদের?” মোথাবাড়িকাণ্ডে কমিশনের উপরই রাজ্যের আইনশৃঙ্খলা ভঙ্গের দায় চাপালেন মমতা।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.