Advertisement
Advertisement
Mamata Banerjee

‘গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে, মানুষ ক্ষমা করবে না’, বিজেপিকে তোপ মমতার

এসআইআর থেকে ভিনরাজ্যে বাঙালিদের অত্যাচার, হাড়োয়ার নির্বাচনী জনসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৩:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৩:৫৫

options
link
‘গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে, মানুষ ক্ষমা করবে না’, বিজেপিকে তোপ মমতার zoom
'গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে, মানুষ ক্ষমা করবে না', বিজেপিকে তোপ মমতার

এসআইআর থেকে ভিনরাজ্যে বাঙালিদের অত্যাচার, হাড়োয়ার নির্বাচনী জনসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে বিজেপি।” এরপরই হুঙ্কার ছেড়ে বললেন, ‘বাংলার মানুষ ক্ষমা করবে না।’

মমতা বলেন, “আমি সুপ্রিম কোর্টে গিয়েছি বলে ৩২ লক্ষের নাম উঠেছে। নাহলে তাও হত না।” আশ্বাস দিলেন বাকিদের নামও তুলে দেবেন।

ছাব্বিশের নির্বাচনের (WB Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। রাজ্যজুড়ে চলছে ঝোড়ো প্রচার। সবদলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমজনতার কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনছেন। রাজ্যজুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাড়োয়ায় নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপিকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। এদিন ফের এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। স্বৈরাচারীর মতো আচরণ করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, “আমি সুপ্রিম কোর্টে গিয়েছি বলে ৩২ লক্ষের নাম উঠেছে। নাহলে তাও হত না।” আশ্বাস দিলেন বাকিদের নামও তুলে দেবেন।

Advertisement

এখানেই শেষ নয়, ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের উপর নির্যাতন নিয়েও সরব হন তিনি। রাজনৈতিক স্বার্থে ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলেও এদিন ফের সরব হন তিনি। তাঁর দাবি, বিজেপি সরকার গণতন্ত্রকে হত্যা করছে। তিনি বলেন, “গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে বিজেপি।” তবে তাঁর বিশ্বাস এভাবে বাংলার মানুষের মন পাওয়া যাবে না। আত্মবিশ্বাসী কণ্ঠে মমতা বললেন, “তৃণমূলই জিতবে। মানুষ আমার পাশে আছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.