Advertisement
Advertisement
Mamata Banerjee

‘সৌজন্য রাখবেন’, নাম না করে পানিহাটির বিজেপি প্রার্থীকে বার্তা মমতার

এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হওয়ার পর রত্না দেবনাথ কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রীকে, সেই ভিডিও ভাইরাল হয়।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৫৭

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৫৭

options
link
‘সৌজন্য রাখবেন’, নাম না করে পানিহাটির বিজেপি প্রার্থীকে বার্তা মমতার zoom
পানিহাটির প্রচার থেকে নাম না অভয়ার মাকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবি: পিন্টু প্রধান।
Advertisement

জমজমাট পানিহাটির নির্বাচনী লড়াই। বৃহস্পতিবার এখানকার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিরাচরিত সুরে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বান ছাড়াও এই কেন্দ্রে আলাদাভাবে কী বলেন মমতা, সেদিকে নজর ছিল সকলের। তার অন্যতম কারণ এখানকার বিজেপি প্রার্থীর ব্যক্তিগত পরিচয়। তিনি আর জি করের নিগৃহীতা চিকিৎসকের মা। ভোটের (West Bengal Assembly Election) কয়েকদিন আগেই যিনি বিজেপিতে যোগদান করে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। শেষবেলায় তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গেরুয়া শিবির। আর প্রচারে নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাঁজাল আক্রমণ শানিয়েছিলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর কুরুচিকর ভাষা রীতিমতো ভাইরাল হয়েছিল। বৃহস্পতিবার পানিহাটির প্রচারে মৃদুভাবেই তার জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতির লোককে কিছু বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, ‘‘ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতির লোককে কিছু বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।’’

Advertisement

আগরপাড়ার উষুমপুর বিদ্যাসগর ক্রীড়াঙ্গন থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতা করতে গিয়ে সৌজন্যের পাঠ দিলেন। আর তা যে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের উদ্দেশ্যে, তা স্পষ্ট। মমতার কথায়, ‘‘সন্তানদের শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার যদি বাঁচাতে হয়, তাহলে মনে রাখবেন আপনাদের দরকার তৃণমূল সরকার। যে যতই নাটক, ছলনা করুক, একটা কথা বলবেন। ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতিক লোককে বলতেই পারে। আপনারা সৌজন্যের সীমারেখা রাখবেন।’’

এদিন বিজেপি-সিপিএমের ‘সেটিং’ নিয়েও অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ”বিজেপির এখন সবচেয়ে বড় বন্ধু সিপিএম। এই যে এত বছর ধরে সিপিএম মানুষের উপর এত অত্যাচার করল, এত রক্ত ঝরল, কই তাদের বিরুদ্ধে তো একটাও সিবিআই মামলা করেনি বিজেপি! তাই আমি বলব, বিজেপি, সিপিএম কাউকে জিততে দেবেন না। এমন করুন, যাতে একটাও আসন না পায় ওরা।” উল্লেখ্য, পানিহাটি কেন্দ্রের সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত আর জি কর আন্দোলনের সময়ে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন। এই সংক্রান্ত এক অডিও বিতর্কে তাঁকে কারাদণ্ড ভোগ করতে হয়। তিনিও এই মুহূর্তে অভয়ার মা রত্নাদেবীর প্রতিদ্বন্দ্বী। কিন্তু মমতার অভিযোগ অনুযায়ী, এই কেন্দ্রে বিজেপি ও সিপিএম প্রার্থীদের মধ্যে বোঝাপড়া আছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.