নদী পেরিয়ে ভোট (WB Assembly Election 2026) প্রচারে বেরিয়ে বিপত্তি। তিস্তা নদীতে তলিয়ে গেলেন এক বিজেপি কর্মী। খবর পেয়ে ছুটে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। রাতভর তল্লাশি চলে। খুঁজে পাওয়া যায়নি বিজেপি কর্মী। শনিবার সকালে নতুন করে ফের তল্লাশি অভিযান শুরু হয়। তবে এখনও তাঁকে পাওয়া যায়নি। নিখোঁজ ওই বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল প্রার্থী রামমোহন রায়।
এই বিষয়ে আরও খবর
অমল রায় নামে ওই বিজেপি কর্মীর বাড়ি ময়নাগুড়ি বিধানসভার হেলাপাকড়ির দুন্দার বাড়ি এলাকার বাসিন্দা। শুক্রবার বিকেলে দলীয় প্রার্থী ডালিম রায়ের প্রচারে বেরন। একদল বিজেপি কর্মী তিস্তাচরের ফুলিয়ার গ্রামে প্রচারে গিয়েছিলেন। প্রচার শেষ করে বেশিরভাগ কর্মী নৌকায় করে ফেরেন। তবে অমল রায়-সহ দু’জনে সাঁতরে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করেন। তলিয়ে যান অমল রায়। তড়িঘড়ি শুরু হয় তল্লাশি অভিযান। রাতভর তাঁর খোঁজে চলে তল্লাশি। তবে এখনও তাঁকে পাওয়া যায়নি। রাতেই ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী রামমোহন রায় নিখোঁজ বিজেপি কর্মীর বাড়িতে যান। উদ্বিগ্ন পরিবারের পাশে থাকার বার্তা দেন।
বলে রাখা ভালো, একুশের নির্বাচনে ময়নাগুড়িতে ভালো ফল করেছিল বিজেপি। বেশ শক্ত ঘাঁটি গেরুয়া শিবিরের। এবার ওই বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন ডালিম রায়। তাঁর বিরুদ্ধে তৃণমূলের তাস রামমোহন রায়। দু’জনেই জোর প্রচারে ব্যস্ত। এই সময়ে দলীয় কর্মীর নিখোঁজ হয়ে যাওয়া যে গেরুয়া শিবিরের কাছে যথেষ্ট ধাক্কা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই সময় রাজনৈতিক বিরোধিতাকে দূরে সরিয়ে বিজেপি কর্মীর উদ্বিগ্ন পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি
নিবেদিত






