Advertisement
Advertisement
Bengal Election 2026

নিজের অফিসারেই আস্থা নেই কমিশনের! ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের পুলিশ অবজার্ভার বদল

রাজ্যে এ বার ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক পাঠিয়েছে কমিশন। এক–একজন পুলিশ পর্যবেক্ষককে গড়ে তিন–চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।নন্দীগ্রামের পর্যবেক্ষক করা হয় হিতেশ চৌধুরীকে। তবে ভোটের কয়েকঘণ্টা আগেই নিজের বসানো পুলিশ অফিসারকে সরিয়ে দিল কমিশন।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৬:৪০

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৬:৪০

options
link
নিজের অফিসারেই আস্থা নেই কমিশনের! ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের পুলিশ অবজার্ভার বদল zoom

নিজের বসানো অফিসারেই আস্থা নেই নির্বাচন কমিশনের! ভোটের (Bengal Election 2026)  ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে বদলে দিল কমিশন। সরিয়ে দেওয়া হল হিতেশ চৌধুরীকে। তাঁর জায়গায় পর্যবেক্ষক করা হয়েছে অখিলেশ সিংকে।

গতকাল সোমবার নন্দীগ্রামের অবজার্ভার হিতেশকে চিঠি লিখেছিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ ছিল, নন্দীগ্রাম থানার ওসি পক্ষপাতিত্ব করছে। বিজেপি সদস্যদের বিরুদ্ধে তৃণমূূলের কর্মীদের করা অভিযোগের ব্যবস্থা নিচ্ছে না। এছাড়াও একাধিক অভিযোগ তুলেছিল তৃণমূল। পুলিশ পর্যবেক্ষক হিসাবে তাঁকে ব্যবস্থা নেওয়ার আবদেন করে রাজ্যের শাসকদল। তারপরই আজ, মঙ্গলবার তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

Advertisement

সুষ্ঠু ও অবাধ ভোটের (Bengal Election 2026) নামে রাজ্যের একাধিক পুলিশ অফিসারকে বদলের পাশাপাশি বসানো হয় পুলিশ পর্যবেক্ষক। রাজ্যে এ বার ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক পাঠিয়েছে কমিশন। এক–একজন পুলিশ পর্যবেক্ষককে গড়ে তিন–চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।নন্দীগ্রামের পর্যবেক্ষক করা হয় হিতেশ চৌধুরীকে। তবে ভোটের কয়েকঘণ্টা আগেই নিজের বসানো পুলিশ অফিসারকে সরিয়ে দিল কমিশন। যা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে। প্রশ্ন উঠছে নিজের পছন্দের অফিসারের উপর ভরসা করতে পারছে না কমিশন? তবে এই প্রথম নয়। আগেও মালদহ, জঙ্গিপুর-সহ একাধিক পর্যবেক্ষকদের বদলে দেয় কমিশন। সেই সময় সিইও মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে তা জাতীয় কমিশনের সিদ্ধান্ত।

উল্লেখ্য, নন্দীগ্রামে প্রথম দফায় ভোট গ্রহণ। বাকি মাত্র কয়েক ঘণ্টা। এই আসনে প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল তাঁর বিরুদ্ধে প্রার্থী করেছে একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র করকে। সব মহল বলছে, লড়াই হাড্ডাহাড্ডি। শুভেন্দু  নিজের গড় আগলাতে কোনও ত্রুটি  রাখছে না। এই আসনে ফের ঘাসফুল ফোটাতে কোনও কসুর রাখছেন না পবিত্র। ওই আবহে বদলে গেল নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.