মহাকালকে স্মরণ করে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে প্রবল আক্রমণ করলেন। ১৫ বছরের শাসনকালে রাজ্য সরকার উন্নয়ন করেনি। তোষণের রাজনীতি, সিন্ডিকেট, ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস সরকার! এমনই কটাক্ষ করলেন মোদি (Narendra Modi)। “তৃণমূল সরকারকে পাই পয়সার হিসেব দিতে হবে”, সেই কথাও জোর গলায় তিনি বলেন। মাদ্রাসায় ৬ কোটি টাকা দিলেও উত্তরবঙ্গ তৃণমূল আমলে বঞ্চিত, সেই অভিযোগও করেছেন প্রধানমন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
গতকাল, শনিবার সন্ধ্যায় পাহাড়ে রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী। অসংখ্য মানুষ তাঁকে দেখার জন্য রাস্তার ধারে অপেক্ষা করেছিলেন। উত্তরবঙ্গে মানুষের সাড়া পেয়ে অভিভূত নরেন্দ্র মোদি। আজ, রবিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী সভা করেন। অসংখ্য মানুষ সভায় উপস্থিত ছিলেন। জনতাকে দেখে আরও একবার অভিভূত হন তিনি। রাজ্যে ক্ষমতার বদল হলে উত্তরবঙ্গে প্রভূত উন্নতি হবে। সেই কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন তাঁর বক্তব্যের আগাগোড়া রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি।
মাদ্রাসার জন্য রাজ্য সরকার ৬ হাজার কোটি টাকা দিলেও উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। টিএমসি আসলে তৃণমূল অ্যান্টি নর্থবেঙ্গল পার্টি। উত্তরবঙ্গকে গত ১৫ বছর ধরে বঞ্চিত করা রাখা হয়েছে। টিএমসি চা শ্রমিক বিরোধী, আদিবাসী বিরোধী বলে এদিন কটাক্ষ করেছেন মোদি। কেন্দ্রের টাকা পেলেও তৃণমূল রাজ্যে কেবল দুর্নীতি, তোষণের রাজনীতি করেছে। শিক্ষাক্ষেত্রেও তৃণমূল বিভাজনের রাজনীতি করে আসছে। সিন্ডিকেট রাজ চলে বাংলায়! এমনই মারাত্মক অভিযোগ আরও একবার করলেন প্রধানমন্ত্রী।
এবারের নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূলকে হারানোর ডাক দিলেন তিনি। রাজ্যে বিজেপি সরকার তৈরির পরে উত্তরবঙ্গে উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার ডবল উন্নয়ন করবে। সেই কথাও মোদিকে বলতে শোনা যায় এদিন। উত্তরবঙ্গ থেকে আরও বেশি ভোটে বিজেপিকে জেতানোর বার্তা দিলেন তিনি। মোদির কথায়, “অনুপ্রবেশকারীকে খুঁজে বার করা হবে। বিজেপি পশ্চিমবঙ্গকে আবার বৈভবশালী রাজ্য করবে। তাই আমাদের প্রার্থীদের এখানে হাজির করেছি।” বাংলার মানুষদের জন্য তাঁর আবেদন, “বামেদের ৩৫ বছর দিয়েছেন, তৃণমূলকে ১৫। পাঁচ বছর মোদিকে দিয়ে দেখুন।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
নিবেদিত






