হলদিয়ার (Haldia) জনসভায় পরির্তনের ডাক দিয়ে একযোগে ছয় তীর চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বঙ্গবাসীকে ৬টি ‘গ্যারান্টি’ দিলেন তিনি। মোদির ‘গ্যারান্টি’, রাজ্যে বিজেপি সরকার তৈরির পরই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করা হবে। অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। নারীদের উপর অত্যাচার ও ধর্ষণের সমস্ত ফাইল খোলারও ‘গ্যারান্টি’ দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্নীতির অভিযোগ থাকা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মোদি।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) ঘোষণার পর দ্বিতীয়বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার তিন জেলায় তিন সভায় রয়েছে তাঁর। প্রথম সভা করেন হলদিয়ায়। সেখানে রাজ্যবাসীকে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে ৬টি গ্যারান্টি দেন তিনি।
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার গ্যারান্টি দিয়ে মোদি বলেন, “দেশে শরণার্থীরা সংবিধান অনুযায়ী সাহায্য পাবেন। তবে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করা হবে।” সপ্তম পে কমিশন নিয়ে বলেন, “বিজেপি সরকার গঠনের পরই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম কমিশন পে গঠন করা হবে। সকল সরকারি কর্মচারি পদ্মফুলে ভোট দিন।”
সেগুলি হল- ১. তৃণমূল যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, তা শেষ হবে। বিজেপি ভরসার বাতাবরণ আনবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ২. যে কোনও কাজের জন্য সরকারি সিস্টেম সাধারণ মানুষের কাছে জবাবদিহি করবে। ৩. দুর্নীতি তথা মেয়েদের উপর হওয়া অত্যাচার, ধর্ষণের সমস্ত ফাইল ফের খোলা হবে। ৪. দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে। মন্ত্রী হোক বা নেতা, কাউকে রেয়াত করা হবে না। আইন-ই বিচার করবে। ৫. সংবিধান মেনে শরণার্থীদের আশ্রয় এবং অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। ৬. সরকারি কর্মচারী, শিক্ষকদের জন্য সপ্তম পে কমিশন লাগু করা হবে।
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার গ্যারান্টি দিয়ে মোদি বলেন, “দেশে শরণার্থীরা সংবিধান অনুযায়ী সাহায্য পাবেন। তবে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করা হবে।” সপ্তম পে কমিশন নিয়ে বলেন, “বিজেপি সরকার গঠনের পরই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম কমিশন পে গঠন করা হবে। সকল সরকারি কর্মচারি পদ্মফুলে ভোট (West Bengal Assembly Election) দিন।” দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলের কোনও নেতা আইন থেকে বাঁচতে পারবে না। সবাইকে জেলে ভরা হবে।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আট বছর আগে ৬ বছরের মেয়েকে খুন জাহাঙ্গিরের! পালাবদলে ‘পুষ্পা’র ফাঁসি চান বাবা খুরশিদ
-
কাশ্মীরে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না! উপত্যকায় ধৃত বারাকপুরের তৃণমূল নেতা
-
জার্মানি বিশ্বকাপে ফেভারিট নয়, মেনে নিচ্ছেন দলের অন্যতম সেরা তারকা
-
টিউবঅয়েল-হাতুড়ি নয়, ‘ঢায় কিলো কা হাতে’ এবার মশাল, ‘বিপ্লবী’ সানি দেওলের সঙ্গী আমির খান
-
২৪ ভারতীয় নাবিক থাকা বাণিজ্যতরীতে হামলা, দায় স্বীকার করে কী জবাব ‘বন্ধু’ আমেরিকার?
নিবেদিত






