Advertisement
Advertisement
Bengal Election 2026

‘বদমাইশি করলে এমন চিকিৎসা করব…’, ফলতায় তৃণমূল প্রার্থীকে ‘হুমকি’ যোগীরাজ্যের ‘সিংঘম’ অজয়ের

উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট' অজয় পাল শর্মার এই ভিডিও ভাইরাল। যদিও তার সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।

Advertisement
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ২০:৩১

link
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ২০:৩১

options
link
‘বদমাইশি করলে এমন চিকিৎসা করব…’, ফলতায় তৃণমূল প্রার্থীকে ‘হুমকি’ যোগীরাজ্যের ‘সিংঘম’ অজয়ের zoom
উত্তরপ্রদেশের 'এনকাউন্টার স্পেশালিস্ট' অজয় পাল শর্মার হুমকি-ভিডিও ভাইরাল।

দায়িত্ব পেয়েই অ্যাকশনে নামলেন উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত আইপিএস অফিসার অজয় পাল শর্মা। এবারের ভোটে (Bengal Election 2026) তাঁকে এ রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ভোটের ২ দিন আগে কাজে যোগ দিয়েই কড়া দাওয়াই দিলেন ‘সিংঘম’। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ, বাসন্তীর মতো একাধিক এলাকা বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হওয়ার খবর মিলেছে। তার পরিপ্রেক্ষিতে সোমবার ফলতার তৃণমূল প্রার্থীর নাম করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন অজয় পাল শর্মা। তাঁর কথায়, ‘‘ভালো করে শুনে রাখুন, বদমাইশি করলে এমন চিকিৎসা হবে না…তখন কান্নাকাটি করে লাভ হবে না।” অজয় পাল শর্মার এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা ফলতা এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারকে সতর্ক করছেন। তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের সামনেই ‘সিংঘম’ বলেন, ‘‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।”

রাজ্যে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে করতে নতুন করে মোট ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি – ৩ জন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম আইপিএস অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি এই আইপিএস পরিচিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে। এমন একজনকে কেন বঙ্গভোটের দায়িত্ব দেওয়া হল, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা ফলতা এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারকে সতর্ক করে দিচ্ছেন। তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের সামনেই ‘সিংঘম’ বলেন, ‘‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।”

এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরো ঘটনাটিই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে ভোটের আগে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের বক্তব্য, ‘‘বিজেপির হয়ে এসব কাজ করছে পুলিশ। নিজেরাই অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আমি বলছি, কোনও লাভ হবে না। এখানে বিজেপির জমানত বাজেয়াপ্ত হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অজয় পাল শর্মার মতো কঠোর ভাবমূর্তির অফিসারের উপস্থিতি ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে একইসঙ্গে তাঁর প্রতিটি পদক্ষেপ যে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হবে, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.