Advertisement
Advertisement
Raghav Chadha

কেজরিওয়ালের পালটা প্রাক্তন আপ সাংসদ! বিজেপির প্রচারে কলকাতায় রাঘব চড্ডা?

শেষ দফার ভোট প্রচারে রবিবার বঙ্গে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২০:৩৯

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২০:৩৯

options
link
কেজরিওয়ালের পালটা প্রাক্তন আপ সাংসদ! বিজেপির প্রচারে কলকাতায় রাঘব চড্ডা? zoom

কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক! আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের পালটা রাঘব চড্ডাকে ময়দানে নামাছে বিজেপি! সূত্রের খবর, কলকাতায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন সদ্য আপের প্রাক্তন সাংসদ রাঘব চড্ডা (Raghav Chadha)। তবে রাঘব কবে, কোথায় আসছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। অফিসিয়াল কোনও বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

শেষ দফার ভোট (WB Assembly Election 2026) প্রচারে রবিবার বঙ্গে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন  তিনি। তারপরও আরও প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কেজরিওয়াল। ২৬ ও ২৭ তারিখ এই দু’দিন প্রচার করবেন আপ সুপ্রিমো। সূত্রের খবর, এবার কেজরি কাঁটা তুলতে নামানো হচ্ছে রাঘব চড্ডাকে! রাজনৈতিক মহলের মত, কেজরি তৃণমূলের হয়ে প্রচার করবেন। এদিকে কেজরির দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন তাঁর প্রাক্তন সতীর্থ রাঘব। এছাড়াও প্রাক্তন আপ সাংসদ রাঘব তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে বিজেপি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, শুক্রবার ছয় আপ সাংসদের সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। সাংবাদিক বৈঠক করেন রাঘব-সহ তিন আপ সাংসদ। সেখানেই ঘোষণা করেন, আপ ছেড়ে তাঁরা যোগ দিচ্ছেন বিজেপিতে। একটা সময়ে শোনা যাচ্ছিল, নিজের আলাদা দল গড়তে পারেন রাঘব। কিন্তু শেষ পর্যন্ত নাম লেখান বিজেপিতে। সবমিলিয়ে আপের সাত সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। চলতি মাসের প্রথমদিকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাঘবকে। তখন থেকেই আপ সাংসদের বিজেপিযোগের জল্পনা তুঙ্গে ওঠে। এবার তাঁকে ‘ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে’র প্রচারে নামাতে চলেছে বিজেপি এমনটাই খবর সূত্রের।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.