Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
West Bengal Assembly Election Result

কেশব ভবনে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বৈঠক, বাংলা পাবে উপমুখ্যমন্ত্রীও! মন্ত্রিসভায় সম্ভাব্য কারা?

আগামী ৯ মে, ব্রিগেডে শপথ নেবেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা। শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি, অমিত শাহ উপস্থিত থাকবেন। নীতীন নবীনও থাকবেন বলেই খবর।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৩:৩৮

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৩:৩৮

options
link
কেশব ভবনে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বৈঠক, বাংলা পাবে উপমুখ্যমন্ত্রীও! মন্ত্রিসভায় সম্ভাব্য কারা? zoom
বিজেপির মন্ত্রিসভায় থাকতে পারেন কারা?

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? তা নিয়ে নানামহলে তুমুল চর্চা। নন্দীগ্রাম বলছে, ‘ঘরের ছেলে’ শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান তাঁরা। আবার আরএসএসের তরফে নাকি উৎপল মহারাজের নাম প্রস্তাব করা হতে পারে। উঠে এসেছে নরেন্দ্র মোদির অর্থ উপদেষ্টা সঞ্জীব সান্য়ালের নামও। আবার শোনা যাচ্ছে, এক কিংবা দু’জন উপমুখ্যমন্ত্রীও থাকবেন। সেখানে নাকি দৌড়ে বেশ খানিকটা এগিয়ে অগ্নিমিত্রা পল। ইতিমধ্যে নাকি অমিত শাহের দিল্লি বাসভবনে এই নিয়ে তাঁদের বৈঠকও হয়েছে বলেই খবর। মন্ত্রিসভায় আর কারা রয়েছেন, তা নিয়েও চলছে জোর কাটাছেঁড়া। ইতিমধ্যে কেশব ভবনে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বৈঠক চলছে।

শুভেন্দু অধিকারী আদৌ মুখ্যমন্ত্রী হবেন কিনা, তা নিয়ে চলছে আলোচনা। উপমুখ্যমন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পল। এবার মন্ত্রিসভা সাজানোর ক্ষেত্রে উত্তরবঙ্গে বিশেষ জোর দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে। অভয়ার মা-ও হতে পারেন মন্ত্রী।

উত্তরবঙ্গ বরাবর বিজেপির গড়। একেবারে খারাপ সময়ে সেখানে পদ্ম ফুটিয়েছে গেরুয়া শিবির। ছাব্বিশের ভোটের বিপুল জয়ের পর তাই সেই উত্তরবঙ্গকে নিরাশ করতে চায় না বিজেপি। এবার মন্ত্রিসভা সাজানোর ক্ষেত্রে উত্তরবঙ্গে বিশেষ জোর দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে। সূত্রের খবর, নিশীথ প্রামাণিক এবং শংকর ঘোষকে রাখা হতে পারে মন্ত্রিসভায়। নিশীথ পেতে পারেন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রিত্ব। শংকর ঘোষও হতে পারেন ওই দপ্তরেরই মন্ত্রী। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী হতে পারেন অশোক দিন্দা। শিবপুর থেকে জয়ী রুদ্রনীল ঘোষ দীর্ঘদিনের অভিনেতা। সাংস্কৃতিক জগতে বিচরণের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হতে পারেন অভিনেতা-রাজনীতিক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাসবিহারীতে দেবাশিস কুমারকে পরাস্ত করে জয়ী হয়েছেন স্বপন দাশগুপ্ত। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা পদ্মভূষণ সম্মানে সম্মানিত। তাই তাঁকে শিক্ষামন্ত্রী করা হতে পারে। জগদ্দলে জয়ী প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমারও পেতে পারেন মন্ত্রিত্ব। রাজারহাট-নিউটাউন থেকে জয়ী পীযূষ কানোরিয়াকে স্বাস্থ্যমন্ত্রী করা হতে পারে। উত্তর দমদমের বিজেপি প্রার্থী সৌরভ শিকদারকেও মন্ত্রী করা হতে পারে। মন্ত্রিসভায় থাকতে পারেন বেশ কয়েকজন মহিলা। তাঁদের দৌড়ে নাকি এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। বলে রাখা ভালো, দলের ভরাডুবির সময়েও পথে নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে তাঁদের। সে কারণেই সম্ভবত তিনি মন্ত্রী নির্বাচনের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে। ইতিমধ্যে দিল্লিতে অমিত শাহের বাসভবনে নাকি গিয়েছেন তিনি। একান্তে দীর্ঘ বৈঠক হয়েছে বলেও খবর। শোনা যাচ্ছে, উপমুখ্যমন্ত্রীও হতে পারেন তিনি। এবারে বিজেপির প্রার্থীতালিকায় সবচেয়ে বড় চমক অভয়ার মা রত্না দেবনাথ। আর জি কর আবেগে শান দিয়ে জয়ীও হয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে তাঁকেও নাকি মন্ত্রী করা হতে পারে। আগামী ৯ মে, ব্রিগেডে শপথ নেবেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা। তখনই কে মুখ্য়মন্ত্রী হবেন তা স্পষ্ট হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.