রাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রংরুম চত্বরে অযাচিত লোকজনদের উপস্থিতির অভিযোগ উঠেছে। ভবানীপুর, কাটোয়া, বর্ধমানের পর এবার সেই অভিযোগ উঠেছে হাওড়ার শিবপুরে। গতকাল, শনিবার রাতে শিবপুরের কাসুন্দিয়া বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলের স্ট্রংরুমে এবার বহিরাগতদের জড়ো হওয়ার অভিযোগ উঠল। তৃণমূলের তরফে এই বিষয়ে কারচুপির চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ।
এই বিষয়ে আরও খবর
আগামী কাল, সোমবার রাজ্যে ভোটগণনা। স্ট্রংরুমগুলিতে কড়া নজরদারি চলছে। কখনও বাইরে পাহারা দিচ্ছেন শাসক-বিরোধী দলের লোকজনও। একাধিক জায়গায় স্ট্রংরুমের বাইরে অযাচিত লোকজনদের দেখা গিয়েছে বলে অভিযোগ। এবার শিবপুরে বহিরাগতদের জড়ো হওয়ার অভিযোগ উঠল। শিবপুরের কাসুন্দিয়া বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলে হাওড়ার পাঁচলা জগৎবল্লভপুর ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রের গণনা হবে। এই গণণা কেন্দ্রেই হয়েছে এই তিনটি বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম। আর এই অবস্থায় গণনার ঠিক আগে শনিবার রাতে এই গণনা কেন্দ্রে বহিরাগত ঢুকেছে বলে অভিযোগ তুললেন জগতবল্লভপুরের তৃণমূলের কংগ্রেসের প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়।
অভিযোগ, স্কুলের ভিতর পিডব্লুডির বহিরাগত লোকজন রাতে কাজ করছেন। প্রায় ৫০ জন শ্রমিককে সেখানে দেখা গিয়েছে! কীভাবে সেখানে বহিরাগতরা ঢুকতে পারে? নজরদারি তাহলে কোথায়? সেসব প্রশ্ন উঠেছে। তৃণমূল প্রার্থীর আশঙ্কা, যে কোনও সময় ইভিএম চুরি হয়ে যেতে পারে! স্কুল চত্বরে বহিরাগতের উপস্থিতির অভিযোগে ইসিআই, আরও ও ডিএম-কে ইতিমধ্যেই জানানো হয়েছে। সুবীর চট্টোপাধ্যায় আরও জানান, তিনি বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। যদিও এই অভিযোগকে মানতে নারাজ জগৎবল্লভপুরের বিজেপি প্রার্থী অনুপম ঘোষ। তিনি পালটা জানিয়েছেন, এবার তৃণমূল ভোটে (Bengal Election 2026) জিতবে না। সেজন্যই এই ধরনের অভিযোগ করছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ
নিবেদিত






