দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে উত্তপ্ত পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। সোমবার ভরদুপুরে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাদনঘাট থানা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ব্যাপক ভাঙচুরের অভিযোগ। পরপর ভাঙা হয় টোটো-বাইক। এমনকী রাস্তায় ফেলে পেটানো হয় বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যায় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এই বিষয়ে আরও খবর
সোমবার দুপুরে চলছিল জোরকদমে প্রচার পর্ব। আর এই শেষ লগ্নের প্রচার ঘিরেই ধুন্ধুমার বাধে পূর্বস্থলীতে। জানা গিয়েছে, পূর্ব পরিকল্পনা মতোই বিজেপির একটি মিছিল যাচ্ছিল সমুদ্রগড়ের দিকে। সেই সময় নশরতপুর অঞ্চলে তৃণমূলের পার্টি অফিস থেকে বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী-সমর্থকরা। এমনকী তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ বিজেপির। যদিও পদ্মশিবিরের অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, দলীয় কার্যালয়ে বসে থাকাকালীন বিজেপি কর্মীরাই চড়াও হয় তৃণমূলের কর্মীদের উপর।
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দু’পক্ষের হাতাহাতিতে এলাকার একাধিক বাইক-টোটো ভাঙচুর করা হয় বলে অভিযোগ। একে অন্যের উপরে লাঠি নিয়ে চড়াও হয়। রীতিমতো রাস্তায় ফেলে লাঠিপেটা করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কার্যত পুলিশের সামনেই একে অপরের দিকে তেড়ে যায় দু’পক্ষের কর্মী-সমর্থকরা। এই ঘটনায় তৃণমূল, বিজেপি উভয়পক্ষেরই একাধিক কর্মী আহত হন বলে জানা গিয়েছে। জখম অবস্থায় তাঁদের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এলাকার নজরদারিতে পাহারায় রয়েছে পুলিশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুরসভায় শুভেন্দুর সভায় আমন্ত্রিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা, যেতে পারেন ববি, দেবাশিসও
-
খুলবে হরমুজ, তেহরান পাবে ২৫ বিলিয়ন ডলার! প্রকাশ্যে মার্কিন-ইরান শান্তি সমঝোতায় চূড়ান্ত খসড়া
-
মেসি-এমবাপের দিকে নজর! বিশ্বকাপে কাদের ফেভারিট বাছলেন সৌরভ?
-
কমনওয়েলথ গেমসের দল ঘোষণা ভারতের, কেন শর্তসাপেক্ষে জায়গা পেলেন নীরজ?
-
কবে থেকে মিলবে ‘যুবশক্তি’র ৩ হাজার টাকা? মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
নিবেদিত






