Advertisement
Advertisement
WB Assembly Election 2026

কবে থেকে কাজ শুরু ট্রাইব্যুনালের? জোকায় পরিকাঠামো ঘুরে দেখে কী বলছেন বিচারপতিরা

গত ২৮ ফেব্রুয়রি এসআইআরে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় প্রায় ৬০ লাখ ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। এরপর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। সবমিলিয়ে তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ২২:১১

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ২২:১১

options
link
কবে থেকে কাজ শুরু ট্রাইব্যুনালের? জোকায় পরিকাঠামো ঘুরে দেখে কী বলছেন বিচারপতিরা zoom
ফাইল ছবি।

প্রথম দফার ভোটের বাকি আর কয়েকটা দিন! কিন্তু ভোটের আগে কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। নিয়মমাফিক ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বাদের তালিকায় থাকা একাধিক ব্যক্তির ভবিষ্যৎ কী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সোমবারেই এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু তার আগেই বিচারবিভাগীয় স্তরে ট্রাইব্যুনাল নিয়ে তৈরি হল জোর তৎপরতা। জোকায় ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’ প্রতিষ্ঠানে বসবে ট্রাইব্যুনাল।  আজ, রবিবার সেখানকার পরিকাঠামো ঘুরে দেখলেন বিচারপতিরা। জানা গিয়েছে, সোমবার থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হচ্ছে। ট্রাইব্যুনালের ১৯টি মধ্যে বেশিরভাগ বেঞ্চই বসছে।

জোকায় ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’ প্রতিষ্ঠানে বসবে ট্রাইব্যুনাল।  আজ, রবিবার সেখানকার পরিকাঠামো ঘুরে দেখলেন বিচারপতিরা।

গত ২৮ ফেব্রুয়রি এসআইআরে (SIR in Bengal) চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় প্রায় ৬০ লাখ ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। এরপর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। সবমিলিয়ে তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। এদিকে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ভোট রয়েছে বাংলায়। ফলে কমিশনের নিয়ম মোতাবেক, প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের আগে ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে ভোটার তালিকা। এই ওরিস্থিতিতে যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের আবেদন ট্রাইব্যুনাল খতিয়ে দেখবে। এখানেই প্রশ্ন উঠছে, ট্রাইবুনাল যদি কারও নাম বৈধ বলে ঘোষণা করে, তবে কি তাঁরা এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যে এই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বিচার চাইতে ফের আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। এই প্রেক্ষাপটে সোমবার এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই নজর রয়েছে। বিশেষ করে ট্রাইব্যুনাল যাঁদের ‘যোগ্য’ বলে মনে করবে, তাঁরা এবার ভোট দিতে পারবে কিনা সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, ট্রাইব্যুনালের কাজ নিয়ে গত শুনানিতেই একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো কমিটি গঠনের কাজও হয়ে গিয়েছে। এবার শুধু ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়ার অপেক্ষা।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.