করিমপুরে জনসভায় গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি বিজেপির শ্যামপুরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কেও খোঁচা দিলেন। করিমপুরে তৃণমূলের প্রার্থী সোহম চক্রবর্তীর হয়ে প্রচার করতে গিয়ে হিরণের প্রসঙ্গ উঠে আসে অভিষেকের বক্তব্যে। তিনি বলেন, “ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে। বাড়িতে দু’টো বউ। তবে সোহমের একটাই বউ। যাঁদের আদর্শ আছে, তাঁরা তৃণমূল করেন। যাঁদের আদর্শ নেই, তাঁরা বিজেপি করেন।”
এই বিষয়ে আরও খবর
বাংলায় নির্বাচনের জোর প্রচার চলছে। বিজেপি, তৃণমূল নেতারা জোর প্রচার করছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ, সোমবার করিমপুরে সভা করেন। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী টলিউড অভিনেতা সোহম। গতবার সোহম হুগলির চণ্ডীপুরে আগে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। এবার দল তাঁকে করিমপুরে প্রার্থী করেছে। একসময় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তৃণমূল কংগ্রেসেও আগে ছিলেন হিরণ। পরে তিনি দলবদল করে বিজেপিতে যান। ভোটে জিতে তিনি বিজেপির বিধায়কও হন।
এদিন প্রার্থী হিসেবে সোহমকে পরিচয় করানোর সময় হিরণের প্রসঙ্গ চলে আসে অভিষেকের বক্তব্যে। তিনি বলেন, “সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। ২০১৪ সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলাম, ও তখন আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল।” এরপরেই এক মুহূর্ত থমকে অভিষেক বলেন, “ও ছিল, হিরণও ছিল। হিরণ এখন বিয়ে করেছে। ওর বাড়িতে দুটো বউ। তবে সোহমের একটাই বউ।” এই কথার পরেই আলগোছে হেসে ফেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশে দাঁড়িয়ে থাকা সোহমও হেসে ফেলেছেন। এরপরই অভিষেক বলেন, “যাঁদের আদর্শ আছে, তাঁরা তৃণমূল করেন। যাঁদের আদর্শ নেই, তাঁরা বিজেপি করেন।”
অভিষেকের কথায়, “মাতাল, চোর, চিটিংবাজ, বেইমানদের ঠিকানা বিজেপি। কোনও ভদ্রলোক বিজেপি করতেই পারে না।” সোহমকে করিমপুরে জেতানোর জন্য একাধিকবার আবেদন করেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের
নিবেদিত






