Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Thailand

কানাডার পর থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ ৩, পণবন্দি একাধিক!

স্কুল ভবনে বেশ কয়েক জন পড়ুয়া-শিক্ষককে পণবন্দি করা হয়েছে বলে খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৮:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৮:২৯

options
link
কানাডার পর থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ ৩, পণবন্দি একাধিক! zoom
প্রতীকী ছবি।
Advertisement

কানাডার পর থাইল্যান্ড। ফের স্কুলে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত ৩। স্কুল ভবনে বেশ কয়েক জন ছাত্র-শিক্ষককে পণবন্দি করে রাখা হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

দক্ষিণ থাইল্যান্ডের সংখলা প্রদেশের হাত ইয়াই জেলার একটি স্কুলে এই ভয়ংকর ঘটনা ঘটেছে। থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, বুধবার সকালে স্থানীয় স্কুলটিতে হামলা চালায় ১৮ বছর বয়সি এক যুবক। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তিনি। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। প্রাথমিক ভাবে বেশ কয়েক জন পড়ুয়া-শিক্ষককে পণবন্দি করেছিল অভিযুক্ত।

Advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক ভাবে বন্দুকবাজের সঙ্গে দরাদরি করার চেষ্টা করেছিল স্কুল কর্তৃপক্ষ। যদিও গোটা স্কুল ঘিরে ফেলার পর সাহস করে পড়ুয়ারা বিভিন্ন শ্রেণিকক্ষে থেকে বেরিয়ে আসতে শুরু করে। পরে বন্দুকবাজকে গ্রেপ্তার করে পুলিশ। 

বুধবার সকালেই ক্লাস চলাকালীন কানাডার টাম্বলার রিজ এলাকার একটি স্কুলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী। এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ২৫ জন। পুলিশের জবাবি হামলায় আততায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.