ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৮ শিশুর। আহত হয়েছেন আরও দুই মহিলা। পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্তেরও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় রবিবার ভোর ৬টা নাগাদ লুইজিয়ানা প্রদেশের শ্রিভপোর্ট শহরে ঘটনাটি ঘটে। মোট তিনটি বাড়িতে হামলা চালায় বন্দুকবাজ। প্রথমে ওয়েস্ট স্ট্রিটের দু’টি বাড়ি এবং তারপর হ্যারিসন স্ট্রিটের একটি বাড়িতে গুলি চলে। সবমিলিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মোট ১০ জন। তাঁদের মধ্যে আট জন শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুই মহিলা। সূত্রের খবর, নিহত শিশুদের মধ্যে রয়েছে আততায়ীর সন্তানও।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গুলি চালানোর পর অভিযুক্ত পালাতে গেলে টহলদারি পুলিশের সম্মুখীন হয়। তারা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এরপর পুলিশি এনকাউন্টারে বন্দুকবাজকে খতম করা হয়। কিন্তু কী কারণে ওই যুবক হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, আততায়ী মানসিকভাবে বিপর্যস্ত।
লুইজিয়ানা পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, শ্রিভপোর্ট পুলিশের অনুরোধে তারা ঘটনার তদন্ত শুরু করেছে। আততায়ীকে ধরতে প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ, তিনি গুলি চালানোর চেষ্টা করেন। পালটা জবাব দেয় বাহিনীও। এলকাউন্টারে কোনও পুলিশ কর্মীর কোনও ক্ষতি হয়নি।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!