সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা আততায়ীর৷ গুলিতে ঝাঁজরা হয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সঞ্চালক মুরিদ আব্বাস৷ আর্থিক বিবাদের জেরেই তাঁকে খুন হতে হয়েছে বলে দাবি তদন্তকারীদের৷
[ আরও পড়ুন: ভিডিও গেমে দুর্ঘটনা এড়ালেন পাইলট, সত্যি ভেবে প্রশংসা পাক মন্ত্রীর]
মুরিদ আব্বাস নামে পাকিস্তানি ওই যুবক একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সঞ্চালকের কাজ করতেন৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় খায়াবান-ই-বুখারি এলাকায় একটি ক্যাফের বাইরে দাঁড়িয়েছিলেন তিনি৷ সেই সময় সাদা গাড়িতে চড়ে এক যুবক ঘটনাস্থলে পৌঁছয়৷ সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে৷ বুকে এবং পেটের একাধিক জায়গায় গুলি লাগে আব্বাসের৷ গুলির শব্দ পেয়ে ক্যাফে থেকে বেরিয়ে সাংবাদিককে বাঁচাতে ছুটে আসেন খিজর হায়াত নামে এক বন্ধু৷ তাঁর শরীরের একাধিক জায়গায় গুলি লাগে৷ স্থানীয়রাই দু’জনকে উদ্ধার করে৷ তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে আব্বাসের মৃত্যু হয়েছে৷ সাংবাদিকের বন্ধু খিজর হায়াত গুলিবিদ্ধ অবস্থায় এখনও হাসপাতালে ভরতি৷ তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক৷
[ আরও পড়ুন: গোলিয়াধ-বধ করা নায়ক ডেভিডের গ্রাম কোথায়? বাইবেলের পাতা পেরিয়ে বাস্তবে মিলল উত্তর]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ আব্বাসের বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলেছে তদন্তকারীরা৷ ওই আততায়ীর নাম আতিফ জামান৷ তড়িঘড়ি তার বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ৷ তবে তার আগেই গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করে আতিফ৷ তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আতিফ ওই নিহত সাংবাদিকের পূর্ব পরিচিত ছিল বলেই পুলিশ সূত্রে খবর৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক বিবাদের জেরেই মুরিদ আব্বাসকে লক্ষ্য করে গুলি চালিয়েছে আতিফ৷ তবে অভিযুক্ত সুস্থ না হওয়া পর্যন্ত এই ঘটনার কিনারা সম্ভব নয় বলেই জানিয়েছেন তদন্তকারীরা৷ সাংবাদিকদের উপর হামলা এই প্রথম নয়৷ এর আগেও গৌরী লঙ্কেশ, সুজাত বুখারির মতো সাংবাদিকদের আততায়ীদের গুলিতে খুন পর্যন্ত হতে হয়েছে৷ সেই তালিকাতেই এবার নাম জুড়ল মুরিদ আব্বাসের৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ