Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
যৌন অত্যাচার

কিশোর সেজে দীর্ঘদিন ধরে যৌন অত্যাচার, ৮ বছরের সাজা ব্রিটিশ তরুণীকে

সোশ্যাল মিডিয়ায় পরিচয় পালটে এই অত্যাচার চালাত সে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ২০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ২০:৫১

options
link
কিশোর সেজে দীর্ঘদিন ধরে যৌন অত্যাচার, ৮ বছরের সাজা ব্রিটিশ তরুণীকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছটফটে প্রাণবন্ত ছেলেটার প্রেমে হাবুডুবু খাচ্ছিল জেমি ডগলাস। স্ন‌্যাপচ‌্যাটে সারাক্ষণ কিশোর প্রেমিকের সঙ্গে বকবক। কিন্তু প্রথম প্রেমের অভিজ্ঞতা তিক্ত হতে সময় লাগেনি। প্রেমিকের ছদ্মবেশে থাকা তরুণীর যৌন অত‌্যাচারের শিকার হওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে লন্ডনের ১৪ বছরের ওই কিশোরী। শুধু জেমি নয়, এই একই দশা ব্রিটেনের প্রায় ৫০ জন নাবালিকার। প্রত্যেকের বয়স ১৪-১৫ বছরের মধ্যে। এদের মধ্যে অনেকেই জীবনে প্রথম প্রেমে পড়েন। আর স্বপ্নভঙ্গের পর, যৌন অত‌্যাচারের শিকার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত‌্যা করার চেষ্টা করে।

ছেলে সেজে কিশোরী মেয়েদের সঙ্গে সোশ‌্যাল মিডিয়ায় প্রেমের পর তাদের সঙ্গে মোবাইল ফোনে সেক্স-চ‌্যাট ও দেখা করে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হল জেমা ওয়াটস নামে ২১ বছরের এক ব্রিটিশ তরুণীকে। নাবালিকাদের উপর যৌন অত‌্যাচার চালানোর অভিযোগে তাকে আট বছরের জেলের সাজা শুনিয়েছে উইনচেস্টার ক্রাউন কোর্ট। জেমার বিরুদ্ধে প্রতারণা ও যৌন হেনস্তার অভিযোগ জমা হওয়ার পরই নড়েচড়ে বসে ব্রিটিশ পুলিশ। তদন্তে নেমে জানতে পারে, জেমা তার সোশ‌্যাল মিডিয়া সাইটে নিজেকে ১৬ বছরের কিশোর জেক ওয়াটন নামে পরিচয় দিত। সেই প্রোফাইলে জেমা টুপি, ব‌্যাগি স্পোর্টসের পোশাক পরে ছেলেদের মতো সেজে থাকার ছবি দেয়।

Advertisement

[আরও পড়ুন: ইরানের ভুল স্বীকারের পরেই শাস্তি ও ক্ষতিপূরণের দাবি ইউক্রেন ও কানাডার]

সবসময় সে নিজের বড় চুলে বান-খোঁপা করে এমনভাবে বেঁধে রাখত আর হুডি বা টুপিতে ঢেকে রাখত যে কেউই বুঝতে পারত না তার নারী শরীরের কথা। গত বছর নভেম্বরে জেমির বাবা পুলিশকে জানায়, সোশ‌্যাল মিডিয়ায় তাঁর মেয়ের সঙ্গে আলাপের পর কয়েকদিনের মধ্যেই দু’ঘণ্টা ট্রেনে চেপে জেমির সঙ্গে দেখা করতে এসেছিল তার বয়ফ্রেন্ড জেক ওরফে জেমা। তাদের প্রেম আর একটু গাঢ় হতে প্রেমিককে তাঁদের সঙ্গে দেখা করিয়ে দিয়ে সম্পর্ককে আরও একটু এগিয়ে নিয়ে যায় জেমি। কিন্তু এরপর একদিন একান্তে জেমিকে পেয়েই যৌন অত‌্যাচার চালায় জেক।

রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে জেমি। পুলিশের দাবি, ওই তরুণী জেন্ডার ডিসফোরিয়ায় ভুগছেন। সে নিজেকে পুরুষ বলে মনে করে। কারণ জেরার সময় সে নিজেকে সারাক্ষণ জেক ওয়াটন বলে পরিচয় দিচ্ছিল। হুবহু ছেলেদের মতো আচরণ করছিল, কথাবার্তা বলছিল। পুলিশও প্রথমে বুঝতে পারেনি সে আসলে ছেলে নয়, একজন তরুণী। পুলিশের দাবি, ২০১৮ সালে প্রথম জেমা ওয়াটসের বিরুদ্ধে নাবালিকার উপর যৌন অ‌‌ত‌্যাচারের অভিযোগ পাই। যদিও তখন যে নাবালিকার বাবা অভিযোগ করেছিলেন, তিনি জেমার প্রকৃত পরিচয় দিতে পারেননি। কিন্তু কোনও মহিলা যে পুরুষ সেজে এমন কীর্তি করছে তা প্রথম প্রকাশে‌্য আসে জেমি ডগলাসের পরিবারের অভিযোগের পর। এরপর একে একে ৫০টি অভিযোগ জমা পড়ে। পুলিশের গোয়েন্দারা জানতে পারেন, উত্তর লন্ডনের বাড়িতে বসেই কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলে জেমা। তাদের ‘বেব’ বলে উল্লেখ করে সে। প্রেমিকাদের সঙ্গে দেখা করতে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত জেমা।

[আরও পড়ুন: ‘কাশ্মীর ইস্যুতে সমর্থন করলেই দেশে ফেরার সুযোগ দিতেন মোদি’, বিস্ফোরক জাকির নায়েক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.