Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Pakistan Airstrikes On Afghanistan

আফগানিস্তানজুড়ে ফের বিমান হামলা পাকিস্তানের! মৃত বহু, প্রত্যাঘাতের হুঁশিয়ারি তালিবানের

ইসলামাবাদের দাবি, এয়ারস্ট্রাইকের মূল লক্ষ্য ছিল জঙ্গিদের খতম করা। তালিবান সরকার দীর্ঘদিন ধরে বহু জঙ্গি গোষ্ঠীকে পোষণ করে আসছে। সেই সন্ত্রাসবাদীরাই বারবার পাকিস্তানকে রক্তাক্ত করছে। তাদের খতম করতেই এই অভিযান চালানো হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১২:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১২:৫৯

options
link
আফগানিস্তানজুড়ে ফের বিমান হামলা পাকিস্তানের! মৃত বহু, প্রত্যাঘাতের হুঁশিয়ারি তালিবানের zoom
আফগানিস্তানের কাবুল, কান্দাহার-সহ একাধিক প্রদেশে নতুন করে হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতীকী ছবি।
Advertisement

আফগানিস্তানের কাবুল, কান্দাহার-সহ একাধিক প্রদেশে নতুন করে হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan Airstrikes On Afghanistan)। শুক্রবার এমনটাই দাবি করেছে আফগানিস্তানের তালিবান সরকার। ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। তাঁদের মধ্যে রয়েছে শিশু এবং মহিলা।

তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কাবুল, কান্দাহার, পখতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাক সেনা। বেছে নিরীহ নাগরিকদের নিশানা করা হয়েছে। ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে।’ অন্যদিকে, ইসলামাবাদের দাবি, এয়ারস্ট্রাইকের মূল লক্ষ্য ছিল জঙ্গিদের খতম করা। তালিবান সরকার দীর্ঘদিন ধরে বহু জঙ্গি গোষ্ঠীকে পোষণ করে আসছে। সেই সন্ত্রাসবাদীরাই বারবার পাকিস্তানকে রক্তাক্ত করছে। তাদের খতম করতেই এই অভিযান চালানো হয়েছে। তবে ইসলামাবাদের এই দাবি খারিজ করে দিয়েছে তালিবান। পালটা তারা জানিয়ে দিয়েছে, শীঘ্রই প্রত্যাঘাত করা হবে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত মাস থেকেই রক্তাক্ষয়ী সংঘাতে জড়িয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। লাগাতার পাকিস্তানি হামলার পালটা দিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করে আফগান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি করে তালিবান প্রশাসনের। মৃত্যু হয় পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ানের। সেই হামলার পালটা আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান। সেই হামলা এখনও বজায় রয়েছে। প্রসঙ্গত, বুধবার পাক তথ্যমন্ত্রী আতাউল্লা তারার দাবি করেছেন, পাকিস্তানের সাম্প্রতিক অভিযানে মৃত্যু হয়েছে ৬৪১ জন তালিবানের। আহতের সংখ্যা প্রায় ৮৫৫। তবে এবিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলোনি কাবুল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.