Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

প্রকাশ্যে স্তন্যদান, নেটদুনিয়া তোলপাড় করা ছবি নিয়ে কী জবাব আলিয়ার?

কী বললেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১১:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১১:৩৮

options
link
প্রকাশ্যে স্তন্যদান, নেটদুনিয়া তোলপাড় করা ছবি নিয়ে কী জবাব আলিয়ার? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এপ্রিলে সদ্যোজাতকে স্তন্যদান করানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল কিরঘিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের কনিষ্ঠা কন্যা আলিয়া শেগেভাকে। প্রকাশ্যে শুধু অন্তর্বাস পরা অবস্থায় সন্তানকে স্তন্যদান করানো একেবারেই উচিত হয়নি তাঁর। এমনই কটাক্ষ উড়ে এসেছিলেন তাঁর দিকে। যার জেরে সেই ছবি ডিলিট করে দিতে হয় তাঁকে। সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ ফের উঠে এল। এবার নিজের স্বপক্ষে যুক্তি দিলেন আলিয়া।

[সাবধান! ভারতে হানা দিয়েছে মারণ ‘ব্লু হোয়েল গেম’, মৃত কিশোর]

গত এপ্রিলে যখন তাঁর পোস্টটি নিয়ে নেটদুনিয়া তোলপাড় হয়েছিল, তখন বিতর্ক থামাতে পোস্টটি মুছেই ফেলেছিলেন তিনি। এমনকী প্রেসিডেন্ট আলমাজবেক ও স্ত্রী রাইসাও গোটা বিষয়টিতে মেয়ের পাশে ছিলেন না। মেয়ের এ ধরনের ছবি প্রকাশ্যে আসায় তাঁরাও ক্ষুণ্ন হয়েছিলেন। সবমিলিয়ে আর কোনওরকম তর্কে যেতে চাননি আলিয়া। ফলে সমালোচনার জবাবও দেননি। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট কন্যা। বলেন, “আমি যে শরীর নিয়ে জন্মেছি, তা কোনওভাবেই অশ্লীল নয়। আমার শারীরিক গঠনই সন্তানের প্রয়োজন মেটায়। এর সঙ্গে সেক্স ও লাস্যের কোনও সম্পর্ক নেই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

809537549-Aliya_6

[জানেন, কেন ধর্ষণে অভিযুক্তকে বিয়ে করতে রাজি হলেন নির্যাতিতা?]

নেটদুনিয়ার পাশাপাশি এ নিয়ে বাবা-মাও মুখ ফিরিয়েছিলেন। তাঁদের সমর্থনও জোটেনি সেই সময়। তবে তাতে কোনও আক্ষেপ নেই আলিয়ার। যুক্তি দিয়েই বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি। বলেন, “তাঁরা সোশ্যাল সাইটে পোস্ট দেওয়া পছন্দ করেননি ঠিকই। তবে সেটা হতেই পারে। হয়তো আমাদের প্রজন্ম যেভাবে ভাবে, আগের প্রজন্ম সেভাবে ভাবতে পারে না। আমি এই ছবিতে কোনও অশালীনতা দেখি না। তাঁদের কোনও কারণে মনে হয়েছে যে ছবিটি অশালীন। স্তন্যদান করানোর সময় মনে হয়, সন্তানের জন্য নিজের সেরাটা দিতে পারছি। ওর খেয়াল রাখাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই লোকে কী বলল কিছু যায় আসে না।” তবে আলিয়া একা নন, বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক মহিলাকেই প্রকাশ্যে স্তন্যদান করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.