Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Lebanon

পশ্চিম এশিয়ায় মহাসংকট! সংঘর্ষবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের হামলা ইজরায়েলের, নিহত ১২

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইজরায়েলি যৌথ হামলার পরই ফুঁসে উঠেছিল তেহরান মদতপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা। বদলার আগুনে ইজরায়েলে গোলাবর্ষণ শুরু করে তারা। পালটা জবাব দেয় তেল আভিভও। লেবাননের রাজধানী বেইরুট-সহ বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে তারা। তবে সেই হামলা আর বন্ধ হয়নি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৬:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৬:৫৪

options
link
পশ্চিম এশিয়ায় মহাসংকট! সংঘর্ষবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের হামলা ইজরায়েলের, নিহত ১২ zoom
লেবাননে ফের হামলা চালাল ইজরায়েলের। ছবি: এএফপি।

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের হামলা চালাল ইজরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু-সহ মৃত্যু হল অন্তত ১২ জনের। আহত হয়েছেন আরও আটজন। সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র একটি প্রতিবেদন অনুযায়ী তেমনটাই জানা গিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইজরায়েলি যৌথ হামলার পরই ফুঁসে উঠেছিল তেহরান মদতপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা। বদলার আগুনে ইজরায়েলে গোলাবর্ষণ শুরু করে তারা। পালটা জবাব দেয় তেল আভিভও। লেবাননের রাজধানী বেইরুট-সহ বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে তারা। তবে সেই হামলা আর বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত-সহ আরও ৩০টি দেশও। ইজরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা ২ হাজার পার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন-ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন। তার মধ্যেই লেবাননে ফের হামলা চালাল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লেবাননে শান্তি প্রতিষ্ঠা না হওয়ার অন্যতম কারণ হল ইরান-আমেরিকা সংঘাত। কারণ, এখনও দু’দেশ কোনও সমাধানসূত্রে আসতে পারেনি। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকাকে জানিয়ে দিয়েছে, পরমাণু আলোচনায় বসতে হলে তাদের দু’টি শর্ত মানতে হবে। প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ থামাতে হবে। পাশাপাশি, নতুন করে যাতে সংঘাত সৃষ্টি না হয়, তা-ও নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে আমেরিকা যে অবরোধ তৈরি করে রেখেছে, তা তুলতে হবে। কিন্তু ইরানের দেওয়া প্রস্তাব মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের বারুদ জমছে বলেই আশঙ্কা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.