সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসুল শহরকে ইসলামিক স্টেট জঙ্গিদের দখলমুক্ত করতে ব্যাপক অভিযান শুরু করল ইরাকি সেনা৷ ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে রয়েছে, এমন বড় শহর বলতে এখন শুধুই মসুল৷ এই শহরকে জঙ্গিদের দখল থেকে ছাড়িয়ে আনতে পারলে আইএস-এর কোমর ভেঙে দেওয়া যাবে বলে অনুমান ইরাকি প্রশাসনের৷
সেইমতো, সোমবার সকাল থেকে ইরাকি সেনা ও মিত্রশক্তিরা ভারী গুলিবর্ষণ শুরু করেছে৷ সীমান্ত বরাবর এগোতে শুরু করেছে সাঁজোয়া গাড়ি, পদাতিক সেনা৷ ২০১৪ থেকে এই শহর আইএস জঙ্গিদের দখলে রয়েছে৷ এবার দেশের শেষ বড় শহর থেকে জঙ্গিদের চিহ্ন মুছে ফেলতে তৎপর সে দেশের সেনা৷ তবে ইরাকি সেনার অভিযান কপালে ভাঁজ ফেলেছে রাষ্ট্রসংঘের৷ তাদের আশঙ্কা, সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণহানি হতে পারে ওই শহরে বসবাসকারী প্রায় ১.৫ মিলিয়ন মানুষের৷ বিবিসি-র এক সংবাদদাতা তাঁর প্রতিবেদনে জানিয়েছেন, ইরাকি সেনা এই অভিযান ঘিরে ব্যাপক ‘চার্জড’৷ ইরাকি সেনা, কুর্দিশ যোদ্ধা ও শিয়া বাহিনী একত্রে মসুলকে জঙ্গিমুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছে৷ এই অভিযান চলবে আগামী এক সপ্তাহ ধরে৷ মার্কিন নেতৃত্বাধীন জোট এই অভিযানকে সমর্থন করছে৷ তাদের বায়ুসেনা আকাশপথে জঙ্গি ঘাঁটিগুলি নিকেশ করবে বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, পদাতিক সেনাবাহিনী বিভিন্ন বাঙ্কার, সুরঙ্গপথে হামলা করবে৷ তবে জঙ্গিরা যে পাল্টা রাসায়নিক হামলা চালাতে পারে সে বিষয়েও সতর্ক করা হয়েছে সেনাবাহিনীকে৷
সর্বশেষ খবর
-
কাদা মাটিতে চাপ রক্ত! ময়নার পানের বরজে উদ্ধার হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব, এখানে গেরুয়াই হবে, গেরুয়াই হবে, গেরুয়াই হবে’, যাদবপুরে শপথ শুভেন্দুর