সুকুমার সরকার, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে ককটেল বোমা ফেটে তীব্র আতঙ্ক ছড়াল। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে পরপর দু’টি ককটেল বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে ৮৪ ও ৮৬ নম্বর সড়ক এবং এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণস্থলের অদূরে ৮৬ নম্বর সড়কের মাঝামাঝি বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের আনুমানিক চারশ’ গজ উত্তরে ৮৪ নম্বর সড়কের মাথায় পরপর দু’টি ককটেল বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। তবে বিস্ফোরণের সময় খালেদা জিয়া কার্যালয়ে ছিলেন না। তাঁর আসার কথা ছিল। তাঁর প্রবেশের আনুমানিক পাঁচ মিনিট আগে বিস্ফোরণটি ঘটে।
অন্যদিকে, এদিনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টটি ভেরিফায়েড হয়েছে। মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ বিএনপির চেয়ারপারসনের অ্যাকাউন্ট ভেরিফাই করে। গত বছরের পয়লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টের (BegumZiaBd) আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সর্বশেষ খবর
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ