Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Donald Trump

ইরানি সেনার শীর্ষ কমান্ডাররা খতম! হামলার ভিডিও প্রকাশ করে দাবি ট্রাম্পের, কী বলছে তেহরান?

এদিকে শনিবারই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে চরম সময়সীমার কথা মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। বলেন, “৪৮ ঘণ্টার হরমুজ না খুললে নরক নেমে আসবে।” সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘ইরানকে আমি দশ দিনের সময়সীমা দিয়েছিলাম। হয় হরমুজ মুক্ত করুন না হলে চুক্তি করুন। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আর ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। এর মধ্যে হরমুজ না খুললে ইরানের উপর নরক নেমে আসবে।’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৯:২৭

options
link
ইরানি সেনার শীর্ষ কমান্ডাররা খতম! হামলার ভিডিও প্রকাশ করে দাবি ট্রাম্পের, কী বলছে তেহরান? zoom
ইরানে গোলাবর্ষণ আমেরিকা-ইজরায়েলের। ছবি: সংগৃহীত।
Advertisement

ইরানি সেনার শীর্ষ কমান্ডাররা আর কেউ বেঁচে নেই। সবাই মৃত। মার্কিন অভিযানের একটি ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই অভিযানকে তিনি ‘ভারী হামলা’ বলেও অভিহিত করেছেন।

ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশালে এক মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর দাবি, সেটি তেহরানের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে আকাশ দিয়ে উড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। তাই মাঝেমাঝেই আলোকিত হয়ে যাচ্ছে আকাশ। এর সঙ্গে চলছে কান ফাটানো বিস্ফোরণের শব্দ। পরপর বিস্ফোরণে কেঁপে উঠছে ইরানের রাজধানী। যদিও সেনা কমান্ডারদের মৃত্যুর মার্কিন নিয়ে ইরান কোনও প্রতিক্রিয়া দেয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে শনিবারই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে চরম সময়সীমার কথা মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। বলেন, “৪৮ ঘণ্টার হরমুজ না খুললে নরক নেমে আসবে।” সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘ইরানকে আমি দশ দিনের সময়সীমা দিয়েছিলাম। হয় হরমুজ মুক্ত করুন না হলে চুক্তি করুন। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আর ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। এর মধ্যে হরমুজ না খুললে ইরানের উপর নরক নেমে আসবে।’

ট্রাম্পের এই হুমকির পরই রবিবার মুখ খুলেছে ইরান। ইরানি সেনার জেনালের আলি আবদুল্লাহি আলিয়াবাদি বলেন, “নরকের দরজা আপনাদের জন্য় খোল।” তিনি আরও বলেন, “পরাজয় স্বীকার করার পর আগ্রাসী ট্রাম্প এখন মরিয়া, বিচলিত এবং ভারসাম্যহীন হয়ে পড়েছেন। নির্বোধের মতো তিনি ইরানের সম্পদ ধ্বংস করার হুমকি দিয়ে যাচ্ছেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ করছেন।” শীঘ্রই আমেরিকার জন্য বড় চমক অপেক্ষা করছে বলেও জানিয়েছেন তিনি। এসবের মধ্যে এখন যুদ্ধ কোন পথে এগোয় সেটাই দেখার। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.