Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Donald Trump

‘ইরানে আরও জোর হামলা চালাব’, শান্তি বৈঠকের মাঝেই হুমকি ট্রাম্পের, ফের বাঁধবে যুদ্ধ?

রবিবারই শান্তিচুক্তি চূড়ান্ত করতে সুইজারল্যান্ড রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধি দল ইতিমধ্যেই সুইজারল্যান্ডে পৌঁছে গিয়েছে। ইরান-আমেরিকার শান্তির লক্ষ্যে ১৪টি শর্তের উপর মউ স্বাক্ষরিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশে যুদ্ধ বন্ধ করতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ২০:০৯

options
link
‘ইরানে আরও জোর হামলা চালাব’, শান্তি বৈঠকের মাঝেই হুমকি ট্রাম্পের, ফের বাঁধবে যুদ্ধ? zoom
তেহরানকে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Advertisement

ইরানে আরও জোর হামলা চালাব। শান্তি বৈঠকের মাঝেই তেহরানকে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এহেন মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের রক্তাক্ষয়ী যুদ্ধে লিপ্ত হবে দুই দেশ?

রবিবার মার্কিন প্রেসিডেন্ট তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘লেবাননে ইরানের হয়ে কাজ করা মোটা অঙ্কের অর্থ গ্রহণকারী গোষ্ঠীগুলিকে অবিলম্বে শান্তি ফেরাতে হবে। বিবাদ বন্ধ করতে হবে। যদি তারা এই নির্দেশ অমান্য করে, তাহলে ইরানের উপর আমরা আরও জোর আঘাত হানব।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবারই শান্তিচুক্তি চূড়ান্ত করতে সুইজারল্যান্ড রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধি দল ইতিমধ্যেই সুইজারল্যান্ডে পৌঁছে গিয়েছে। ইরান-আমেরিকার শান্তির লক্ষ্যে ১৪টি শর্তের উপর মউ স্বাক্ষরিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশে যুদ্ধ বন্ধ করতে হবে। নতুন করে কোনও যুদ্ধ হবে না সেই গ্যারান্টি দেবে ইজরায়েল ও আমেরিকা। তা সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে ইজরায়েলি ফৌজ। শুক্রবার সংঘর্ষবিরতিতে রাজি হওয়ার পরেও শনিবার ফের হামলা হয়েছে। এহেন পরিস্থিতি লেবানন নিয়ে ইরানকে হুমকি দিলেন ট্রাম্প। এরপরই ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে যে ফের যুদ্ধে লিপ্ত হতে পারে দু’দেশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.